Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news চাঁদপুরে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
Bangladesh breaking news চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

চাঁদপুরে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

By Tarek Hasanসেপ্টেম্বর 22, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : চাঁদপুর পৌরসভা ‘ক’ শ্রেণির। দীর্ঘ বছর শহরের বেশ কয়েকটি সড়ক মেরামত করা হলেও মান সম্মত হয়নি। যার ফলে এসব সড়কের বেহাল অবস্থায় পরিণত হয়। গত এক বছর পুরো শহরজুড়ে সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ শুরু হলেও আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় পৌর মেয়র জিল্লুর রহমান।

chandpur

Advertisement

তবে, প্রশাসক নিয়োগের পর শুরু হয়েছে থেমে যাওয়া সড়কগুলোর নির্মাণ কাজ। কিন্তু এই কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন পৌরবাসী। তারা শুরু হওয়া সড়ক নির্মাণ কাজের সঠিক মান বজায় রাখার দাবি জানিয়েছেন।

চাঁদপুর শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়ক ও পুরাণ বাজার থেকে দোকানঘর পর্যন্ত সড়কের নির্মাণ কাজ চলমান দেখা গেছে। এসব সড়কে নির্মাণ কাজে ব্যবহৃত কংক্রিটসহ নির্মাণ সামগ্রীগুলো নিম্নমানের বলে অনেকেই অভিযোগ করেন।

শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা জুবায়ের আলম বলেন, শহরের গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে বাসস্ট্যান্ড থেকে শপথ চত্বর পর্যন্ত। এই সড়কের কাজ দীর্ঘদিন পরে শুরু হয়েছে। তবে নির্মাণ কাজে যেসব সামগ্রী ব্যবহার হচ্ছে, তা খুবই নিম্নমানের। আমার দাবি হচ্ছে এই সড়কের নির্মাণ কাজ যেন মান সম্মতভাবে করা হয়।

এদিকে শহরের পুরান বাজার লোহারপুল থেকে দোকানঘর পর্যন্ত সড়ক নির্মাণ কাজ শুরু হয় দুই সপ্তাহ আগে। তবে টানা বৃষ্টি থাকায় ওই কাজটি অনেকটা ব্যহত হয়েছে। বৃষ্টিতে ওই সড়কের কাজেও নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে তা পরিলক্ষিত হয়। পানির সঙ্গে চলে গেছে মেকাডের অনেকাংশ।

অপরদিকে চাঁদপুর পৌরসভার আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক নিউ ট্রাক রোড। এটির সংস্কার কাজ শুরু হয়েছে গত এক বছর পূর্বে। কিন্তু সড়ক প্রশস্তকরণ ও নতুন করে অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করায় কাজটি বন্ধ হয়ে থাকে। যার ফলে এই সড়কটি এখন চলাচলের অযোগ্য। নিয়মিত দুর্ভোগে আছেন এই সড়কের বাসিন্দা ও যানবাহন চালকরা।

স্থানীয় বাসিন্দা নুরুননবী বলেন, শহরের কয়েকটি সড়কের অবস্থাই খারাপ। বিশেষ করে নিউ ট্রাকরোডের অবস্থাই আরও খারাপ। এই সড়ক কয়েকবার সংস্কার হলেও বছর না পার হতেই পূর্বের অবস্থায় ফিরে যায়। এই সড়কের করুন অবস্থার কারণে অন্য যায়গা থেকে যানবাহনও আসতে চায় না। আশাকরি এবারের কাজের গুনগতমান বজায় রাখা হবে।

চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ.এইচ.এম শামসুদ্দোহা বলেন, শহরের তালতলা সড়ক বিভাগের রাস্তার শেষ সীমানা থেকে ঘোষপাড়া পর্যন্ত রাস্তার কাজ চলমান। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। আর ট্রাক রোডের কাজের সিদ্ধান্ত হয়েছিল শুধুমাত্র কার্পেটিং। কিন্তু ইতোমধ্যে বিভিন্ন অংশ টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কাজ পৌরসভার নিজস্ব অর্থায়নে করা হবে। খুব শিগগিরই এই সড়কের কাজ শুরু হবে।

তিনি কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার সম্পর্কে বলেন, কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বললে মানতে নারাজ। আমরা নিজেরাই ভাটাতে গিয়ে ইট ক্রয় করে এবং ল্যাবে পরীক্ষা করে কাজ করছি। এই কাজের মান সঠিক না হলে কর্তৃপক্ষ বিল দিবে না। আর কার্পেটিংয়ের কাজ বৃষ্টির মৌসুমে করা যায় না। যে কারণে আগামী নভেম্বর মাস থেকে কার্পেটিং কাজ শুরু হবে।

চাঁদপুর পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একরামুল ছিদ্দিক বলেন, আমি দায়িত্ব নেয়ার পর থেকেই শহরের করিম পাটওয়ারী সড়ক ও দোকানঘর থেকে লোহারপুল পর্যন্ত সড়কের কাজ শুরু হয়েছে। কুমিল্লা রোডের কাজ শুরু হয়ে মেকাডম চলছে। এক মাস পরে কার্পেটিং শুরু হবে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে ট্রাক রোডের কাজ শুরু হবে। এছাড়া শহেরর কিছু কিছু সড়কে গর্ত হয়ে আছে। সেগুলোর জন্য নির্মাণ সামগ্রী ক্রয় করা হয়েছে এবং সংস্কার কাজ পর্যায়ক্রমে চলবে।

পোশাক শ্রমিকদের জন্য বড় সুখবর

তিনি আরও বলেন, এসব কাজের জন্য প্রত্যেকটি নির্মাণ সামগ্রী সততার সঙ্গে ক্রয় করা হয়েছে। কাজের গুনগত মান যাতে ভালো থাকে আমি নিজেসহ প্রকৌশলীকে নিয়ে কাজগুলো তত্ত্বাবধান করছি। তারপরেও কাজের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা হবে।
সূত্র : চ্যানেল 24

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

জুন 13, 2026
অভিনয়শিল্পী আসমা ঝিলিক

হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

জুন 13, 2026
বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

জুন 13, 2026
Latest News
Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

অভিনয়শিল্পী আসমা ঝিলিক

হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

ভারতীয় বিমান

আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

আঙুর

ইউটিউব দেখে আঙুর চাষে ঝুঁকছেন বগুড়ার তরুণরা

তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

Manikganj

সরকারি হাসপাতালের সেবা ব্যাহত করে ফ্রি মেডিকেল ক্যাম্প!

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa