Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news চাঁদা না পেয়ে সড়কের ইট তুলে ফেললো ডাবলু বাহিনী
Bangladesh breaking news খুলনা বিভাগীয় সংবাদ

চাঁদা না পেয়ে সড়কের ইট তুলে ফেললো ডাবলু বাহিনী

By Tarek HasanJanuary 18, 2026Updated:January 18, 20262 Mins Read

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের জিরনগাছা গ্রামে চাঁদা না পেয়ে নবনির্মিত একটি সড়কের উন্নয়ন কাজ বন্ধ করে ইট তুলে ফেলার অভিযোগ উঠেছে আরমান হোসেন ডাবলু নামের এক সন্ত্রাসীর বিরুদ্ধে।

সড়কের ইট তুলল

Advertisement

স্থানীয় বাসিন্দা ও ঠিকাদার সূত্রে জানা গেছে, জিরনগাছা গ্রামের প্রধান সড়ক থেকে প্রায় ৭৫০ মিটার দীর্ঘ সড়কের ইট বিছানোর কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান সারুন সাপা ট্রেডার্স। কাজ শুরুর পর থেকেই আরমান হোসেন ডাবলু নির্মাণকাজে বাধা সৃষ্টি করেন এবং একপর্যায়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, কাজ শুরুর এক সপ্তাহ আগে ডাবলু মাইকিং করে ঘোষণা দেন এই সড়ক নির্মাণ করা যাবে না। কারণ হিসেবে বলা হয়, সড়কটি নির্মাণ হলে আওয়ামী লীগ সমর্থিতদের বাড়িতে যাতায়াত সহজ হবে। এছাড়া গত ১৫ জানুয়ারি সে তার ছোট ভাইসহ কয়েকজনকে নিয়ে চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাবলুর নেতৃত্বে সড়কের ইট তুলে ফেলে কাজ বন্ধ করে দেওয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ, ডাবলু তার ছোট ভাই নবাব, পার্শ্ববর্তী মাটিপুকুরিয়া গ্রামের সেলিম এবং কাশিয়াডাঙ্গা গ্রামের আরও ২৫–৩০ জন যুবককে নিয়ে একটি সন্ত্রাসী চক্র গড়ে তুলেছে। এই চক্রটি জিরনগাছাসহ আশপাশের গ্রামে চাঁদাবাজি চালিয়ে আসছে। সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে তাদের দাওয়াত না দিলে কিংবা চাঁদা না দিলে হুমকি ও হামলার শিকার হতে হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা মোমিনুর রহমান বলেন, ডাবলু একজন চিহ্নিত সন্ত্রাসী। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সে এই এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা চাঁদা আদায় করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগে গ্রেপ্তার হয়ে জেলে গেলে আমরা স্বস্তিতে ছিলাম। জামিনে বেরিয়ে এসে আবারও সে এলাকায় ত্রাস শুরু করেছে।

তিনি আরও জানান, সম্প্রতি গ্রামে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু রোববার রাতে ডেকোরেশনের মালামাল এলাকায় পৌঁছালে ডাবলু ও তার সহযোগীরা অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ সময় জিরনগাছা বাজার মোড়ে প্রকাশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন তিনি।

উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ বলেন, ডাবলু একজন সন্ত্রাসী। সে আগে বিদেশে ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে ফিরে এসে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। চাঁদার দাবিতে সড়ক নির্মাণ বন্ধ করেছে এবং দোয়া মাহফিলও করতে দেয়নি। আমরা তার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আরও পড়ুনঃ

যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল

এ বিষয়ে অভিযুক্ত আরমান হোসেন ডাবলুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa