Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙন
জাতীয় বিভাগীয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙন

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 8, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকটি এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। তবে পদ্মা ও মহানন্দা নদীর পানি কমতে শুরু করায় বন্যাকবলিত বাড়িঘর ও ফসলের জমি থেকে পানি নামতে শুরু করেছে। খবর  ইউএনবি’র।

Ze3MbGBeGzjtYdISxR2oEQIfg7MBYcRYUCEzRQQ8

Advertisement

ভারত ফারাক্কার গেট খুলে দিলে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে হঠাৎ করে পানি বাড়তে শুরু করে। এতে সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল ডুবে যায়। পানি বন্দী হয়ে পড়ে ৫৮ হাজার মানুষ। তবে বর্তমানে পদ্মা ও মহানন্দায় পানি কমতে শুরু করেছে। ফলে অনেকটা স্বস্তি ফিরে এসেছে দুর্গতদের মাঝে। কিন্তু কয়েকটি এলাকায় ভাঙন দেখা দেয়ায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী ইউপির চেয়ারম্যান সাদেরুল ইসলাম জানান, তার ইউনিয়নের ব্রজনাথপুর এলাকায় প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে মহানন্দা নদীতে ব্যাপক ভাঙন চলছে। এখন পর্যন্ত ২০টি বাড়ি, আম বাগান, ফসলি জমি নদীতে চলে গেছে। নদী এখন গ্রামের ভেতর চলে এসেছে। যেভাবে ভাঙছে তা চলতে থাকলে ৫০০-৭০০ ঘর থাকবে না, সব নদীতে চলে যাবে। এছাড়া, কমিউনিটি ক্লিনিক, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও বাজার এখন হুমকির মুখে।

তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা এলাকা পরিদর্শন করে গেছেন এবং ভাঙন ঠেকাতে উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

গোমস্তাপুর ইউপির চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, তার ইউনিয়নের নয়দিয়াড়ী এলাকায় কয়েক বছর থেকে বন্যা আসলেই মহানন্দা নদীতে ভাঙন দেখা দেয়। এবারও ভাঙন শুরু হয়েছে। এর আগে বেশ কিছু বাড়িঘর ও ফসলি জমি নদী গর্ভে চলে গেছে। এবার ২০-২৫ ফুট ভেঙে গেছে। ৫০টি বাড়ি এখন হুমকির মুখে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলা শুরু করেছে বলে জানান তিনি।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম বলেন, নয়দিয়াড়ী এলাকার ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলা হচ্ছে। বাংগাবাড়ী এলাকার ভাঙন প্রতিরোধেও উদ্যোগ নেয়া হবে।

পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জ অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকালে পদ্মা নদীর পানি বিপদ সীমার ৫৫ সেন্টিমিটার ও মহানন্দার পানি ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তার আগের ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে ১৩ সেন্টিমিটার ও মহানন্দা নদীতে ৬ সেন্টিমিটার পানি কমেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

জুন 16, 2026
Latest News
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa