Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে চড়ে ঢাকা গেল ৭৭ গরু
বিভাগীয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে চড়ে ঢাকা গেল ৭৭ গরু

By Saiful IslamJuly 17, 20212 Mins Read

চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে চড়ে ঢাকা গেল ৭৭ গরু

Advertisement
জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে একবছর পর আবারও ঢাকার উদ্যোশ্যে যাত্রা করল ক্যাটেল স্পেশাল ট্রেন। স্বল্প ভাড়ায় দেশের উত্তরাঞ্চল ও দক্ষিনাঞ্চল থেকে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালু করেছে রেলপথ মন্ত্রণালয়। খামারী তথা পশু ব্যবসায়ীদের কাছ থেকে চাহিদা পাওয়ায় ক্যাটেল স্পেশাল ট্রেনটি আজ শনিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উত্তরাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে।

জানা গেছে, করোনাকালীন সময়ে প্রান্তিক খামারীদের উৎসাহ দিতে এবং কোরবানির পশু সহজে ভোক্তাদের কাছে সহজে পৌঁছে দেওয়ার জন্য স্বল্পমূল্যে পশু পরিবহনে বিশেষ এ ট্রেন চালু করা হয়েছে। প্রথম যাত্রায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ২নং প্লাটফর্মে দুপুর আড়াইটা থেকে ৪টি ওয়াগনে গরু ওঠানো শুরু করা হয়।

এ সময় রেল স্টেশনে খামারী ও ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন শিমুল, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান। প্রতিটি ওয়াগনে ২০টি করে মোট ৭৭টি গরু নিয়ে স্পেশাল ট্রেনটি আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার উদ্যোশ্যে যাত্রা শুরু করে।

সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-মহেশপুর গ্রামের গরু খামারী আব্দুল হালিম জানান, ট্রেনের ব্রডগেজের দুটি ওয়াগনে ৪০টি করে গরু নেওয়া হয়েছে। প্রতিটি গরুর জন্য ভাড়া নেওয়া হয়েছে ৫৯১ টাকা। এতে করে টাকা সাশ্রয়ী হয়েছে। এ মুহূর্তে মহাসড়কে যে পরিমাণ যানজট তাতে ট্রাকে বহন করে যথাসময়ে ঢাকা নিয়ে যাওয়া সম্ভব নয়।

সহজ বাহন হিসেবে ট্রেনকে বেছে নেওয়া হয়েছে। সরকার এ ধরনের উদ্যোগ নেওয়ায় খামারীরা লাভবান হয়েছে। টিকরামপুরের আরেক ব্যবসায়ী সামসুল ইসলাম জানান, ক্যাটেল ট্রেনে গরু পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ২টি ওয়াগনে ২ জনের ২০টি গরু সরাসরি ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছে। বাড়তি ঝামেলা পোহাতে হবে না। ট্রাকের চাইতে ট্রেনে গরু নিয়ে যাওয়া অনেক সুবিধা। তাছাড়া খরচও অনেক কম পড়েছে।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ জানান, ক্যাটেল ট্রেনে গরু পাঠানোর জন্য ব্যবসায়ীদের আরো আগ্রহ বাড়াতে বিভিন্ন খামারী ও ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা হয়েছিল। তারা এতে সাড়া দেয়ায় ৪ জন খামারী ও ব্যবসায়ীর ৭৭টি গরু এ ট্রেনে গেছে। প্রতিটি গরু বহনে ৫৯১ টাকা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

July 4, 2026
JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

July 4, 2026
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026

Latest News

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa