Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চাকরিচ্যুতির প্রতিবাদে ৫ দিন ধরে কারখানার ভেতর শ্রমিকদের অবস্থান
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

চাকরিচ্যুতির প্রতিবাদে ৫ দিন ধরে কারখানার ভেতর শ্রমিকদের অবস্থান

By rskaligonjnewsNovember 2, 20243 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে চাকরিচ্যুতির প্রতিবাদে এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার ভেতরে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা। টঙ্গীর কাদেরিয়া এলাকার ফেমাস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফেমাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শ্রমিকেরা গত মঙ্গলবার থেকে আজ শনিবার বেলা ২টা পর্যন্ত আট দফা দাবি জানিয়ে কারখানায় এই অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

চাকরিচ্যুতির প্রতিবাদে ৫ দিন ধরে কারখানার ভেতর শ্রমিকদের অবস্থান

Advertisement

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানাটিতে ১২৭ জন শ্রমিক কাজ করতেন। গত মঙ্গলবার বিকেলে কর্তৃপক্ষ কারখানার সব শ্রমিককে চাকরিচ্যুতের বিষয়টি মৌখিক ঘোষণা করেন। ঘোষণার পর শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নেন। বুধবার সকালে কারখানা কর্তৃপক্ষ নোটিশ বোর্ডে চাকরিচ্যুত ও কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়।

কারখানাটির সব শ্রমিক ও কর্মকর্তাদের গত অক্টোবর মাসের বেতন, অতিরিক্ত মজুরি পরিশোধ করেননি মালিক। এ সময় শ্রমিকেরা তাঁদের পাওনা পরিশোধের দাবি জানালে কারখানার মালিক অপারগতা প্রকাশ করেন। শ্রমিকেরা তাৎক্ষণিক এর প্রতিবাদ জানিয়ে পাঁচ দিনব্যাপী কারখানার ভেতরে অবস্থান করছেন।

এরপর কারখানার মালিকের সঙ্গে কথা বলার জন্য শ্রমিকেরা কয়েক দফা যোগাযোগের চেষ্টা করলেও কারখানার মালিক কথা বলতে রাজি হননি। পরে পাওনা আদায়ে সহযোগিতা চেয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প পুলিশসহ (আইআরআই) বিভিন্ন শ্রমিক সংগঠনের কাছে আবেদন করেছেন শ্রমিকেরা।

এরপর কারখানার মালিকের সঙ্গে কথা বলার জন্য শ্রমিকেরা কয়েক দফা যোগাযোগের চেষ্টা করলেও কারখানার মালিক কথা বলতে রাজি হননি। পরে পাওনা আদায়ে সহযোগিতা চেয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শিল্প পুলিশসহ (আইআরআই) বিভিন্ন শ্রমিক সংগঠনের কাছে আবেদন করেছেন শ্রমিকেরা।

শ্রমিকদের আট দফা দাবিগুলো হলো, কারখানা বন্ধের নোটিশের তারিখ থেকে পরবর্তী তিন মাসের মূল বেতন, প্রতিবছর এক মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস (সার্ভিস বেনিফিট), গ্র্যাচুইটি প্রদান, অর্জিত ছুটির টাকা প্রদান, কারখানার মূল লভ্যাংশের শেয়ার প্রদান (প্রফিট শেয়ার), অক্টোবর মাসের বেতন, গ্রুপ বিমার সুবিধা, বকেয়া রেশন সুবিধাসহ বিভিন্ন সুবিধা পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিকেরা।

শ্রমিকেরা বলেন, ‘গত অক্টোবর মাসের বেতন, শ্রমের অতিরিক্ত মজুরিসহ (অতিরিক্ত সময়ে কাজ) আমাদের আট দফা দাবি জানিয়েছি। কারখানার মালিক পাওনা পরিশোধ না করে চাকরিচ্যুতের কথা জানিয়ে দেন। তারপর কারখানাও বন্ধ করে দেওয়া হয়।’

ফেমাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড কারখানার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘পাঁচ দিন ধরে কারখানার ভেতরে দিন-রাত পালাক্রমে সব শ্রমিক অবস্থান করছেন। কারখানার মালিক আমাদের কোনো দাবি মেনে নেননি। বকেয়া বেতনও পরিশোধ করছেন না। আমরা জানতে পেরেছি, কারখানাটি বিক্রি করে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে আমাদের বকেয়া বেতনসহ বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আগামীকাল বিকেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ে এ বিষয়ে আলোচনা করতে আমাদের শ্রমিকদের পক্ষ থেকে ১০ সদস্যের প্রতিনিধিকে যেতে বলা হয়েছে।’

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক সঞ্জয় কুমার দাস বলেন, ‘কারখানার মালিকের প্রতিনিধি মো. রানা আমাদের জানিয়েছেন আগামীকাল রোববার বিকেলে কারখানার মালিক মোহাম্মদ হাসান আমাদের কার্যালয়ে আসবেন। সেই সঙ্গে সব শ্রমিকের প্রতিনিধি হিসেবে ১০ জন শ্রমিকও আসবেন।’

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) কৃপা সিন্ধু বালা জানান, পাঁচ দিন ধরে কারখানার ভেতরে শ্রমিকেরা অবস্থান করছেন। কারখানায় বিশৃঙ্খলা ও ভাঙচুর থেকে বিরত থাকতে শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে। কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তাঁকে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার ভেতর শিল্প পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে।

ফেমাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড কারখানার মালিক মোহাম্মদ হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাস্তা নির্মাণে বন বিভাগের বাধা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa