
এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা ওই বাসটিসহ বেশ কয়েকটি বাস আটকে রেখেছে। নিহত বকুল খাতুন পাবনার ভেড়ামার থানার বেতাবাড়িয়া এলাকার বেলাল উদ্দিনের মেয়ে এবং করুনা খাতুন বগুড়া সদরের গজিয়াবাড়ি এলাকার হাবিবুর রহমানের মেয়ে ।
কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, জয়দেবপুর থেকে চন্দ্রাগামী তাকওয়া পরিবহনের দ্রুত গতির একটি মিনিবাস মহাসড়ক অতিক্রম করার সময় বুকল খাতুন ও করুনা খাতুনকে চাপা দেয় । তারা দুইজনই বাইমাইল ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় চাকরির ইন্টারভিউ শেষে বাসায় ফিরছিল।
অন্যদিকে,সকালে উপজেলার শ্রীপুরে ট্রাক-যাত্রীবাহী লেগুনার সংর্ঘষে নারী ও শিশুসহ আটজন আহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



