Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক চাকরির সাক্ষাৎকার নেওয়া হচ্ছে অনলাইনে
আন্তর্জাতিক

চাকরির সাক্ষাৎকার নেওয়া হচ্ছে অনলাইনে

By Protik Hossainমার্চ 17, 2020Updated:মার্চ 17, 20202 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে ঘর থেকে বেরোতে না পারা চাকরিপ্রার্থীদের অনলাইনে সাক্ষাত্কার নিচ্ছে নিয়োগ সংস্থাগুলো। এদিকে এরই মধ্যে কর্মীদের ঘরে বসে কাজ করার নির্দেশনা দিয়েছে টেক জায়ান্ট গুগল, অ্যামাজন ও টুইটারের মতো প্রতিষ্ঠান। মূলত ভাইরাসের সংক্রমণ রোধে এ নির্দেশ প্রদানকারী সংস্থার সংখ্যা বাড়ছেই। খবর বিবিসি।

বর্তমান পরিস্থিতিতে নিয়োগ সংস্থাগুলো বলছে, ঘরে থাকা প্রার্থীরা এখন তেমন কোনো সভা কিংবা ভ্রমণ করছেন না। ফলে অনলাইনে তাদের সঙ্গে যোগাযোগ সহজতর হয়েছে। নিয়োগ সংস্থা পেজগ্রুপের প্রধান নির্বাহী স্টিভ ইঙ্গহাম বলেন, ঘরে অবস্থানের কারণে সত্যিকার অর্থে বহু প্রার্থীর সঙ্গে অনলাইনে যোগাযোগ এখন অনেক বেশি সহজ। কারণ তারা এখন কোনো কারখানায় কাজে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে ব্যস্ত নন। বরং তারা ঘরে বসে মোবাইল ফোন হাতে নিয়ে এক ধরনের বিষণ্ন সময় কাটাচ্ছেন।

বিশ্বব্যাপী বিধিনিষেধ আরোপের কারণে ব্যবসাসংক্রান্ত ভ্রমণ কমে গেছে। এ অবস্থায় নিয়োগ সংস্থাগুলোর পক্ষে সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা বেশ কঠিন। ফলে উভয় পক্ষই সাক্ষাত্কারের জন্য বেছে নিচ্ছে স্কাইপ, জুম ও হোয়াটসঅ্যাপের মতো অনলাইন অ্যাপ। তাছাড়া এ পদ্ধতিতে সময় ও অর্থ খরচও হচ্ছে তুলনামূলক কম।

সিঙ্গাপুরে নিয়োগ সংস্থা রবার্ট ওয়াল্টারসের শার্লিন টে জানান, অনলাইনে সাক্ষাত্কার আয়োজন করে তারা বেশ খুশি। এতে নভেল করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে তাদের সরাসরি মানুষের সংস্পর্শে আসতে হচ্ছে না। তাছাড়া এ পদ্ধতিতে তাদের সময়ও বেঁচে যাচ্ছে।

তবে অনলাইনে সাক্ষাত্কার দেয়ার আগে প্রার্থীদের এ নিয়ে অনুশীলন করতে পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান সারাহ জনস্টন। পেশাদার এ সাক্ষাত্কার প্রশিক্ষক বলেন, সামনাসামনি ও অনলাইন সাক্ষাত্কার সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। ফলে অনলাইনে সাক্ষাত্কার গ্রহীতার সঙ্গে চাকরিপ্রত্যাশীর মিথস্ক্রিয়া অনেক বেশি চ্যালেঞ্জিং।

তাছাড়া অনলাইন সাক্ষাত্কারের বিষয়ে প্রার্থীদর ধৈর্যধারণের পরামর্শ দিয়েছেন নিয়োগকারীরা। কারণ অনলাইনের চাকরির সাক্ষাত্কার দ্রুত হলেও বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন কারণে সার্বিক প্রক্রিয়া শেষ হতে বিলম্ব হতে পারে। মূলত অনলাইন সাক্ষাত্কার এখনো একটি অপ্রচলিত পদ্ধতি। তার পরও এ ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান সারাহ জনস্টন।

খবর : বণিক বার্তা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের কোম্পানি

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের তিন কোম্পানি

জুন 9, 2026
ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

জুন 9, 2026
আয়াতুল্লাহ খামেনির জানাজা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

জুন 9, 2026
Latest News
যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের কোম্পানি

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের তিন কোম্পানি

ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

আয়াতুল্লাহ খামেনির জানাজা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

মতবিরোধের ইঙ্গিত

এবার ইরানে হামলা করলে ইসরায়েলকে একা লড়তে হবে: ট্রাম্প

মতবিরোধের ইঙ্গিত

নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন ট্রাম্প: মার্কিন দূত

ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

ব্যর্থ হলে

‘আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে হরমুজ থেকে বিতাড়িত করবে ইরান’

ট্রাম্প

ইসরায়েল ইরানে ফের হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে: ট্রাম্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa