
সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির এক মূল্যায়নে এসব উঠে এসেছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস ভারতে আঘাত হানার আগেই দেশটি এক দশকের মধ্যে সবচেয়ে শ্লথ প্রবৃদ্ধির পথে অগ্রসর হচ্ছিল। ২৫ মার্চ থেকে দেয়া লকডাউন ওই পরিস্থিতিকে ত্বরান্বিত করেছে।
মোদী জানিয়েছেন, মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষয়ক্ষতি থেকে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতিকে টেনে তুলতে তার সরকার ২৬৫ বিলিয়ন ডলার খরচ করবে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারত সরকারের এ প্রণোদনা প্রয়োজনের তুলনায় অনেক কম।
এশিয়ায় ভাইরাস সংক্রমণের হটস্পট ভারতে বৃহস্পতিবার পর্যন্ত এক লাখ ৫৮ হাজারের বেশি মানুষের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য জানাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



