448901_162

Advertisement

জুমবাংলা ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক পক্ষকে চাপাতি দিয়ে কু’পিয়ে ‘ছাত্রদল-শিবির’ বলে চালিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত দুজনকে আটকের পর জেলে পাঠানো হয়েছে।

জানা যায়, ফেসবুকে মেসেজের জের ধরে গত বুধবার বেলা ১২টা ৫০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আতিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও বাহা উদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডেকে নিয়ে চাঁদাদাবি ও লাঞ্ছিত করে ফিন্যান্স বিভাগ ১১তম ব্যচের শিক্ষার্থী রিয়াদ ইবনে সাদাফ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী সানবীর মাহমুদ ফয়সাল। এরপর বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চা খেতে গেলে রিয়াদ ইবনে সাদাফ ১৫-২০ জন নিয়ে আতিকুল, জাহাঙ্গীর ও বাহা’র ওপর আবারো হামলা করে।

এসময় ‘ছাত্রদল ও শিবির’ বলে চাপাতি দিয়ে আতিক ও জাহাঙ্গীরকে উপর্যুপুরি কোপাতে থাকে। এসময় অবস্থা বেগতিক দেখে আতিক ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে পালাতে চাইলে সাদাফের নেতৃত্বে ১৫-২০ তাদের কোপাতে কোপাতে প্রক্টর অফিসে নিয়ে যায়। এরপর বিশ্ববিদ্যালয় প্রক্টর মোস্তফা কামাল পুলিশের সহায়তায় গুরুতর আহত অবস্থায় দুজনকে মিটফোর্ড হাসপাতালে পাঠান।

এ ঘটনায় আতিকুল ইসলাম বাদি হয়ে বুধবার রাতে সুত্রাপুর থানায় একটি হ’ত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এতে ফিন্যান্স বিভাগ ১১তম ব্যচের শিক্ষার্থী রিয়াদ ইবনে সাদাফ, কবি নজরুল কলেজের শিক্ষার্থী সানবীর মাহমুদ ফয়সাল, জগন্নাথ বিশ^বিদ্যালয় সমাজবিজ্ঞান ১১তম ব্যাচের আল সাদিক হৃদয়, ম্যানেজমেন্ট বিভাগ ১১তম ব্যাচের আল সাদিত জিয়ন, মার্কেটিং বিভাগ ১১তম ব্যাচের ফয়সাল, ম্যানেজমেন্ট বিভাগ ১০তম ব্যাচের আরাফাত ইসলাম, প্রানীবিদ্যা বিভাগ ১০ ব্যাচের আবু মুসা রিফাতের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫-২০ জনের নামে এই মামলা দায়ের করা হয়েছে।

এরপর বুধবার রাতে পুলিশ রিয়াদ ইবনে সাদাফ ও সানবীর মাহমুদ ফয়সালকে গ্রেফতার করে বৃহস্পতিবার কোর্টে তুললে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন মহানগর হাকিম জজ আদালত।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ঘটনার পর দুই ছাত্রকে রক্তাক্ত অবস্থায় পুলিশের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়। এরপর প্রক্টরিয়াল বডি টিএসসিতে অভিযান চালিয়ে ঘটনায় ব্যবহৃত চাপতি উদ্ধার করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পুলিশ প্রশাসনকে বলেছি দোষিদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে।

সুত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, এই ঘটনায় একটি মামলার পর দুইজনকে গ্রেফতার করে আজ (বৃহস্পতিবার) কোর্টে পাঠানো হয়। বাকিদের ধরার চেষ্টা চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.