Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় চামড়া নিয়ে উদ্ভট পরিস্থিতির কারণ জানালেন শিল্প সচিব
জাতীয়

চামড়া নিয়ে উদ্ভট পরিস্থিতির কারণ জানালেন শিল্প সচিব

By Sazzad Hossainআগস্ট 17, 20193 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক: স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে কোরবানির পশুর চামড়ার বাজার। মৌসুমি ব্যবসায়ীরা ন্যায্য দাম না পেয়ে লক্ষাধিক পিস পশুর চামড়া ফেলে দেন। যার অধিকাংশই মাটির নিচে চাপা দেয়া হয়। কিছু ভাসিয়ে দেয়া হয় নদীতে।

ট্যানারি মালিক ও আড়ৎদারদের সঙ্গে লেনদেনের জটিলতার কারণে সারা দেশে চামড়া শিল্পে এমন উদ্ভট পরিস্থিতি হয়েছে বলে জানালেন শিল্প সচিব আবদুল হালিম।

এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে ট্যানারি মালিক ও আড়ৎদার যৌথ হয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে করেন সচিব।

শনিবার দুপুরে সাভার চামড়া শিল্প নগরীর বিসিক কার্যালয়ে মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শতাধিক ট্যানারি মালিক ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহসহ অনেকেই।

শিল্প সচিব আবদুল হালিম বলেন, ব্যবসা বাকিতে হয়, নগদে হয় আবার অগ্রিম টাকা দিয়েও করতে হয়। এটা ব্যবসায়িক মডেল। দীর্ঘদিন ধরে ট্যানারি মালিক ও আড়ৎদাররা সমন্বয় করে চামড়া ব্যবসা পরিচালনা করে আসছে। হটাৎ তাদের মধ্যে লেনদেনের জটিলতার কারণে চামড়া শিল্পে উদ্ভট পরিস্থিতি হয়েছে। তবে ট্যানারি মালিকদের ব্যবসা পরিচালনা করতে হলে তাদের চামড়া ক্রয় করতে হবে। তাই উভয়পক্ষের আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধান করা যেতে পারে।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ বলেন, বিভিন্ন হাটে চামড়া কেনাকাটা হচ্ছে। আজকে ময়মনসিংহের সম্ভুগঞ্জ হাটে চামড়া ক্রয় করা হচ্ছে। নগদ টাকা ছাড়া চামড়া বিক্রি করবেন না এমন একটি ভুল তথ্যের কারণে পোস্তা ও চট্টগ্রামে আজ চামড়া কেনা হচ্ছে না।

আড়ৎদারদের প্রসঙ্গে তিনি বলেন, আড়ৎদাররা হয়তো চামড়া রফতানি করবেন সে জন্য বিভিন্ন কথাবার্তা বলছেন। তবে অতি দ্রুত এ সব ভুল বোঝাবুঝির সমাধান হয়ে যাবে।

বিটিএ সাধারণ সম্পাদক বলেন, সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয় করার ব্যাপারে সাখাওয়াত উল্লাহ বলেন, যে সব চামড়ার গুণগত মান ভালো আছে সে সব চামড়া সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করা হবে। আর যে সব চামড়া কিছুটা নষ্ট হয়ে গেছে সে সব চামড়ার মূল্য কিছুটা কম পাবে।

ট্যানারি মালিকদের কাছে আড়ৎদাররা কত টাকা পাবেন জানতে চাইলে তিনি বলেন, মোট কত টাকা পাবে সেটা সঠিক মনে নেই। তবে ওনাদের সঙ্গে প্রতি বছর ১২০০ থেকে ১৪০০ কোটি টাকার ব্যবসা হয়। সে ক্ষেত্রে একটা লেনদেন হয়। আগামীতে এরকম পরিস্থিতি থাকবে না। গত দুই বছর আন্তর্জাতিক চামড়া বাজারে দাম কম।

বিটিএ সাধারণ সম্পাদক বলেন, গত দুই বছরের লোকশানের কারণে ট্যানারিগুলো খুব খারাপ অবস্থায় আছে। আশা করি আগামী বছর আমাদের ব্যবসা ভালো হবে। আমরা সব দায়-দেনা পরিশোধ করে দেব।

তিনি আরও বলেন, রাজধানীর হাজারীবাগ থেকে চামড়া শিল্প কারখানা সাভারের হস্তান্তরের সময় আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ত্রুটির কারণে গত দুই বছর ধরে আড়ৎদারদের কাছে কিছু বকেয়া পড়েছে। অতিদ্রুত বকেয়া পরিশোধ করে তাদের সঙ্গে সু-সম্পর্ক গড়ে তোলা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ ফিনিস্ড লেদার, লেদারগুড্স অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সিনিয়র ভাইস-চেয়ারম্যান মো. দিলজাহান ভূঁইয়া বলেন, সরকার কাঁচা চামড়া রফতানির যে সিদ্ধান্ত নিয়েছে এ ব্যাপারে আমরা বলতে চাই, আমাদের দেশে কোরবানির সময়সহ বছরব্যাপী যে চামড়াটা সংগ্রহ করি, সেই চামড়া দিয়ে আমাদের ট্যানারিগুলোর তিন থেকে চার মাস চলে। তারপর সারা বছর আমরা যে চামড়াটা পাই, ওই চামড়া দিয়ে কোনো কোনো ট্যানারি ৫০ ভাগ চলে, আবার কোনো ট্যানারি ২০ ভাগ। শতভাগ চামড়া সংগ্রহ করে কোনো ট্যানারি চালাতে পারি না। যদি কাঁচা চামড়া এক্সপোর্টের সিদ্ধান্ত নেয়া হয় তাহলে আমাদের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। সূত্র: যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

জুন 9, 2026
বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

জুন 9, 2026
সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

জুন 9, 2026
Latest News
দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বজ্রবৃষ্টি

দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

জমি

সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ তিন স্থাপনা উচ্ছেদ

পে-স্কেল

পে-স্কেল নিয়ে বড় সুখবর

ঝড়

মৌসুমি বায়ু আরও শক্তিশালী হচ্ছে, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa