Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ চামড়া নিয়ে ‘পুরনো খেলা’, ফেলে দেওয়া হলো কয়েক শ টন!
বিভাগীয় সংবাদ রাজশাহী

চামড়া নিয়ে ‘পুরনো খেলা’, ফেলে দেওয়া হলো কয়েক শ টন!

By Shamim Rezaজুলাই 22, 20213 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : বগুড়ায় এবারো কোরবানি ঈদে চামড়া নিয়ে সেই পুরানো খেলা চলেছে। পাড়া-মহল্লা থেকে চামড়া কিনে পথে বসেছে মৌসুমি ব্যবসায়ীরা। দাম না পেয়ে শহরের বাদুরতলা এলাকাসহ আশেপাশের এলাকা ও করতোয়া নদীর ধারে কয়েক শ টন চামড়া ফেলে দেওয়া হয়েছে। শহরে বড় ধরনের বায়ু দূষণের আশঙ্কায় আজ বৃহস্পতিবার পৌরসভার পক্ষ থেকে সড়কের পাশে পঁচে গন্ধ ছড়ানো এসব চামড়া তুলে নিয়ে শহরের ঠেংগামারা এলাকার ময়লার ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে।

কয়েক বছর ধরে অস্বাভাবিক কম দামে কোরবানির চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। লাখ টাকা দামের গরুর চামড়াও বিক্রি হয়েছে ৩০০ টাকায়। লাখ লাখ টাকার চামড়া পঁচে নষ্ট হওয়ার ঘটনাও আছে। তবে বহনের খরচও না ওঠায় রাস্তার ধারে চামড়া ফেলে দিয়ে যাওয়ার ঘটনা বগুড়ায় এবারই প্রথম।

সরকার প্রতিবছর চামড়ার দাম বেঁধে দিলেও তা কোনো কাজে আসে না। অদৃশ্য এক সিন্ডিকেটের ফাঁদে হাবুডুবু খায় কাঁচা চামড়ার ঈদের বাজার।

বিগত বছরগুলোতে দেখা গেছে, চামড়ার দাম নিয়ে যে আজব খেলা চলে, তার মাঠ তৈরি করেন ট্যানারি মালিক আর আড়তদাররা। স্থানীয় আড়তদাররা বলেন, ট্যানারি মালিকরা চামড়া নিয়ে টাকা পরিশোধ করেন না। দুই-তিন বছরের বকেয়া পড়ে আছে কোটি কোটি টাকা।

তবে ট্যানারি মালিকরা বলেছেন, আড়তদারদের দাবি ঠিক নয়। দেউলিয়া প্রতিষ্ঠান বাদে প্রায় সবাই বকেয়া পরিশোধ করেছেন। তাছাড়া ব্যবসা করতে গেলে দেনা-পাওনা থাকবেই।

এই দ্বৈত অবস্থানের কারণেই ঈদের দিন আড়তদাররা চামড়া কিনতে চান না। ফলে চামড়ার দাম অস্বাভাবিক ভাবে কমে যায়।

আড়তদাররা বলছেন, করোনা মহামারির কারণে এবারও তারা আশঙ্কায় আছেন। ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করায় তারা চামড়া সংগ্রহ করতে পারেনি। স্বাভাবিক কারণেই চামড়ার বাজারে ধস নেমেছে।

কোরবানি ঈদের এক সপ্তাহ আগে চামড়ার দাম ঠিক করে বাণিজ্য মন্ত্রণালয়। গত বছর পবিত্র ঈদুল আজহায় ঢাকার জন্য লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে খাসির চামড়া সারা দেশে প্রতি বর্গফুট ১৩ থেকে ১৫ টাকা ও বকরির চামড়া ১০ থেকে ১২ টাকা নির্ধারণ করা হয়। এবার এই দাম কিছুটা বাড়ানো হয়েছে। সে কারণে দাম গতবারের চাইতে একটু ভালো হওয়ার কথা। কিন্তু হয়েছে তার উল্টো।

বৃহস্পতিবার ঈদের পর দিন প্রচণ্ড গন্ধ ছড়াতে শুরু করে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া পঁচা চামড়াগুলো। শহরের বাদুরতলাসহ আশেপাশের এলাকাগুলোতে জনচলাচল কঠিন হয়ে পড়ে। পরে বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশার উদ্যোগে পৌরসভার ট্রাক বোঝাই করে পঁচা চামড়াগুলো ফেলে দেওয়া হয় ভাগাড়ে। এই চামড়াগুলো তুলতে ব্যবহার করা হয় এসকেবেটর। তবে ফেলে দেওয়া চামড়াগুলোর সবগুলোই ছিলো ছাগল ও ভেড়ার। মৌসুমি ব্যবসায়িরা বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে ঘুরে যেসব চামড়া কিনেছিলেন যেগুলো কোন মূল্য দিয়েই কিনতে চাননি আড়তদাররা। যার কারণে যেগুলো ফেলে দেওয়া হয়।

অন্যান্য সময়ের চাইতে এবার বগুড়ায় চামড়ার আমদানি ছিলো কম, দামও কম। গরুর চামড়া ব্যবসায়ীরা কিনছেন সর্বনিম্ন ৩০০ টাকায়, সর্বোচ্চ ৮৫০। খাসির চামড়া সকালের দিকে ছিলো ১০ থেকে ১৫ টাকা।

চামড়া ব্যবসায়ী ফিরোজ আহম্মেদ জানান, গতবারের তুলনায় এবার দাম বেশি রয়েছে। তবু চামড়া চাহিদা মতো কেনা যাবে না। তিনি স্বীকার করেন, এবার মৌসুমী ব্যবসায়িরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

মৌসুমি চামড়া ব্যবসায়ী নুর আলম, রমজান মিয়া জানান, গত বছর গরুর চামড়া কিনে ৫০ হাজার টাকা লোকসান গুনতে হয়েছিল। এবার ক্ষতি লাখ টাকা ছাড়িয়ে যাবে। কারণ তাদের কেনা চামড়ার মধ্যে ৩০ হাজার টাকার চামড়া ছাগলের ছিলো। এগুলো কোন দামই পাননি তারা।

বগুড়া জেলা সাধারণ চামড়া ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার জানান, বগুড়ায় চামড়া ব্যবসায়ীরা ঢাকাসহ বিভিন্ন স্থানের ট্যানারি মালিকদের কাছ থেকে ২৫ কোটির বেশি টাকা পাওনা রয়েছে। অথচ ট্যানারি মালিকরা তাদের পাওনা টাকা পরিশোধ করছে না। ট্যানারি মালিকরা টাকা না দেওয়ায় অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে। একটি চামড়া কেনার পর তা প্রসেসিং করতে অনেক খরচ হয়। এ কারণে আড়তদারদের চামড়ার ব্যাপারে আগ্রহ কম ছিলো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বগুড়া

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

জুন 11, 2026
ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

জুন 11, 2026
নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

জুন 11, 2026
Latest News
বগুড়া

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

মাদক

নোয়খালীতে মাদক নিয়ে প্রতিবাদ করায় ছাত্রকে কুপিয়ে হত্যা

বৃদ্ধা

গুরুদাসপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘর থেকে মরদেহ উদ্ধার

বাসস্ট্যান্ড

ভৈরব বাসস্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়কে চরম দুর্ভোগ

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি

Natore

হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে এসে মা ধর্ষিত, গ্রেফতার ৩

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন মিন্টু

বিএনপি নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa