Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা সরাতে ভারতকে আইএমএফের বার্তা
আন্তর্জাতিক

চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা সরাতে ভারতকে আইএমএফের বার্তা

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 28, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : আনাজ আগুন। ক্রমশ চড়ছে চালের দর। তাতে রাশ টানতে দেশীয় জোগান বাড়ানোর জন্য সম্প্রতি বাসমতি বাদে অন্য সমস্ত সাদা চালের রফতানিতে নিষেধাজ্ঞা বসিয়েছে কেন্দ্র। তবে ভারতের এই সিদ্ধান্ত বিশ্ব বাজারে সরবরাহ কমিয়ে দাম বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)।

চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা সরাতে ভারতকে আইএমএফের বার্তা

Advertisement

সর্বত্র চড়া মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে নয়াদিল্লিকে এই নিষেধাজ্ঞা তুলতে উৎসাহ দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

বুধবার প্রতিষ্ঠানের মুখ্য অর্থনীতিবিদ পিয়ের-অলিভিয়ের গৌরিঞ্চাস বলেন, রফতানি বন্ধের মতো সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির পক্ষে ক্ষতিকর। বর্তমান পরিস্থিতিতে তা আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দামকে ঠেলে তুলতে পারে। গোটা বিশ্বই ধাক্কা খাবে তখন।

সরকারি মহলের দাবি, দেশে চালের দামকে নিয়ন্ত্রণে রাখতেই বিদেশে বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। বিশেষত সামনে যেহেতু উৎসবের মরসুম। এ কথা বিবৃতিতে স্পষ্ট বলাও হয়েছে। তবে কেন্দ্রীয় সূত্রের ব্যাখ্যা, ২০২৪ সালে লোকসভা ভোট। প্রধানমন্ত্রীর দফতরের কড়া নির্দেশ, তার আগে কোনও ভাবেই দামকে বাড়তে দেওয়া চলবে না। এমনকি সে ক্ষেত্রে দামে রাশ টানার জন্য যা যা করা প্রয়োজন, তার সব কিছু নির্দ্বিধায় করতে বলা হয়েছে সংশ্লিষ্ট সব পক্ষকে। কারণ মোদী সরকারের আশঙ্কা, গত বছর গমের দাম সরকারের ঘুম কেড়ে নিয়েছিল। এ বছর একই ভাবে ঘুম ছোটাতে পারে চাল। আরও উদ্বেগের বিষয় হল, গমের তুলনায় দেশে চাল বেশি খাওয়া হয়। ফলে তার দর চড়লে মানুষের পকেটে চাপ পড়ে বেশি। ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের তথ্যও বলছে, গত এক বছরে দেশে চালের দাম ১১% বেড়েছে। এক মাসে বেড়েছে ৩%। গত সেপ্টেম্বরে পণ্যটিতে ২০% রফতানি শুল্ক চাপিয়ে লাভ হয়নি। রফতানি উল্টে বেড়েছে।

এ দিন লোকসভায় তৃণমূল প্রশ্ন করে দেশে খাদ্যশস্যের মজুত নিয়ে। উদ্বেগ বাড়িয়ে কেন্দ্র লিখিত ভাবে জানিয়েছে, ১ জুলাইয়ের হিসেবে চাল রয়েছে ২৫৩.৫৯ লক্ষ টন। যা গত বছরের ৩১৭.০৭ লক্ষ টনের থেকে কম। গমের মজুত অবশ্য এ বার বেশি, ৩০১.৪৫ লক্ষ টন। চালকলে যায়নি এমন ধান রয়েছে ১৫৬.১০ লক্ষ টন।

মঙ্গলবার আইএমএফ-এর গবেষণা বিভাগের প্রধান ড্যানিয়েল লেহ বলেছিলেন, বহু দেশেই পণ্যের দাম কমতে শুরু করেছে, যা সুদ আরও বাড়ার আশঙ্কা কমাচ্ছে। সেই প্রেক্ষিতে দেখলে ভারতের চাল রফতানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দেশে তার দাম কমাতে সাহায্য করবে। কিন্তু অন্যান্য দেশও সেই পথে হাঁটলে তা জিনিসের দাম বাড়াতে পারে। তাই রফতানিতে যে কোনও নিষেধাজ্ঞা দ্রুত ধাপে ধাপে তুলে নেওয়া উচিত।

এ দিকে, জুন থেকে বিভিন্ন রাজ্যকে খোলা বাজারে বিক্রির প্রকল্পের অধীনে গম, চাল বিক্রি বন্ধ করেছে কেন্দ্র। যা চালুর আর্জি জানিয়েছে পশ্চিমবঙ্গ,কর্নাটক, তামিলনাড়ু। বুধবার লোকসভায় লিখিত জবাবে খাদ্য ও ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেন, বৃষ্টি কম হওয়ার আশঙ্কা থাকায় খরিফ মরসুমে খাদ্যপণ্যগুলির মজুত ভান্ডার বাড়াতে এবং দামে রাশ টানতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026
Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

June 22, 2026

Latest News

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa