
চিড়িয়াখানার বিভিন্ন প্রান্ত ঘুরে ছেলে জ্যাসপারকে নিয়ে জেমা এসেছিলেন ওরাং ওটাং যেখানে থাকে তার পাশে। সে সময় খেলা করছিল স্ত্রী ওরাং ওটাংটি। কিন্তু জেমার সঙ্গে বাচ্চাকে দেখেই তাঁদের পাশে চলে আসে সে। একটি কাপড় নিয়ে বসে পড়ে তাঁদের সামনে। কাঁচের ওপার থেকেই বাচ্চাটিকে গায়ে হাত বোলানোর চেষ্টা করেন।
সে সময় জ্যাসপারের খিদে পেয়েছিল। তাই তাকে স্তন পান করাচ্ছিলেন জেমা। তা দেখে ঠায় বসেছিল ওরাং ওটাংটি। জেমা তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, প্রায় আধ ঘণ্টা তাঁদের দিকে তাকিয়ে বসেছিল সে। স্তন পান করানো দেখে ওরাং ওটাংয়ের প্রতিক্রিয়ায় মুগ্ধ হয়েছেন জেমা। তা দেকেই আবেগতাড়িত হয়ে ফেসবুক গোটা ব্যাপারটি জানিয়েছেন তিনি। দেখুন সেই ভিডিও :
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



