Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চীনা রাষ্ট্রদূতকে নিষিদ্ধ করল ব্রিটিশ পার্লামেন্ট
আন্তর্জাতিক

চীনা রাষ্ট্রদূতকে নিষিদ্ধ করল ব্রিটিশ পার্লামেন্ট

By Saiful IslamSeptember 16, 20213 Mins Read

চীনা রাষ্ট্রদূতকে নিষিদ্ধ করল ব্রিটিশ পার্লামেন্ট

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ পাঁচ এমপি ও তাদের দুই সহকর্মীর বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে দেশটির পার্লামেন্টে নিষিদ্ধ করা হয়েছে চীনা রাষ্ট্রদূত ঝেং জেগুয়াংকে। ফলে তিনি আর কখনো ব্রিটিশ পার্লামেন্টে প্রবেশ করতে পারবেন না এবং সেখানে কোন আলোচনায় অংশগ্রহণ করতে বা কথা বলতে পারবেন না।

মঙ্গলবার এই নিষেধাজ্ঞা জারি করা হয় বলে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

এর আগে চীনের জিনজিয়াং প্রদেশের পশ্চিমাঞ্চলের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলার পর বেইজিং গত মার্চে ব্রিটিশ পাঁচজন এমপি’র ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া তাদের সম্পদও জব্দ করা হয়।

তাদের ওপর আনা অভিযোগে বলা হয় যে, তারা উইঘুরদের অধিকার লঙ্ঘন নিয়ে মিথ্যা কথা ছড়িয়েছে।

বিবিসি জানায়, এরই ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বুধবার এমপি’দের প্রতিবাদের মুখে হাউজ অব কমন্সে চীন ইস্যুতে সর্বদলীয় একটি সংবর্ধনায় যোগ দিতে দেওয়া হয়নি যুক্তরাজ্যে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝেং-কে।

ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্স স্পিকার লিন্ডসে হোয়েল এবং হাউজ অব লর্ড স্পিকার লর্ড ম্যাকফল বলেছেন, এমপি’দের বিরুদ্ধে বেইজিংয়ের নিষেধাজ্ঞা যতদিন বলবৎ থাকবে, ততদিন চীনা রাষ্ট্রদূতও পার্লামেন্টে নিষিদ্ধ থাকবেন।

স্পিকার হোয়েল বলেন, “আমি প্রতিনিয়তই বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করি এক দেশের সঙ্গে আরেক দেশ এবং পার্লামেন্টের সদস্যদের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধন গড়ে তোলার জন্য। কিন্তু আমি মনে করি না যে, চীনের রাষ্ট্রদূতের হাউস অব কমন্স ও আমাদের কর্মস্থলে আসা উচিত, যখন তার দেশ আমাদের কয়েকজন সদস্যর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।”

যুক্তরাজ্যে অবস্থিত চীনা দূতাবাস রাষ্ট্রদূতের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত ‘নিন্দনীয়’ ও ‘কাপুরুষোচিত’ বলে বর্ণনা করেছে। তারা বলছে, এই সিদ্ধান্তের কারণে দু’দেশের স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে।

পাল্টা-পাল্টি এ নিষেধাজ্ঞার ঘটনা দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসিলমদের ওপর সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাজ্য প্রথমবারের মতো চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলে দু’দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। চীন সঙ্গে সঙ্গেই এর জবাবে ৫ ব্রিটিশ এমপিসহ আরও ২ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

নিষেধাজ্ঞার কবলে পড়া এই ব্রিটিশ এমপি’রা হলেন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের ইয়ান ডানকান স্মিথ, টম তুগেন্দাত, নুসরাত গণি, নীল ও’ব্রায়ান এবং টিম লাফটন।

এই নিষেধাজ্ঞার কোনও তোয়াক্কা না করে চীনের পার্লামেন্টারি গ্রুপ হাউজ অব কমন্স প্রাঙ্গণে অনুষ্ঠেয় গ্রীষ্মকালীন পার্টিতে রাষ্ট্রদূত ঝেং কে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে কমন্স স্পিকার লিন্ডসে হোয়েল এবং লর্ড স্পিকার লর্ড ম্যাকফলকে গত সপ্তাহে চিঠিও দেন নিষেধাজ্ঞা কবলিতরা।

এমপি’দের ওপর চীন সরকারের নিষেধাজ্ঞা কেবল ব্যক্তিবিশেষের ওপরই নয় বরং গোটা পার্লামেন্টকেই আক্রমণ করার সামিল। তাই পার্লামেন্টকে এই ধরনের নিষেধাজ্ঞাকে উৎসাহিত করা বা বৈধতা দেওয়ার প্লাটফর্ম হিসাবে ব্যবহার হতে দেওয়া কখনওই উচিত না, বলা হয় চিঠিতে।

চীনা রাষ্ট্রদূত ঝেং জেগুয়াংকে পার্লামেন্টে যেতে না দেওয়ার নজিরবিহীন পদক্ষেপকে স্বাগত জানিয়ে এমপি নুসরাত গনি বিবিসি নিউজ কে বলেন, “এমপি’দের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার মানে পার্লামেন্ট এবং আমাদের গণতন্ত্রকে সরাসরি হুমকি দেওয়া।”

“আমরা কোনও শাসকগোষ্ঠীর ভয়ে চুপ করে থাকব না, ভীতও হব না। আর আমাদের পার্লামেন্টও চীনের কমিউনিস্ট পার্টির অযৌক্তিক এই নিষেধাজ্ঞার জন্য প্রচারের হাতিয়ার হবে না।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

June 25, 2026
বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

June 25, 2026
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026

Latest News

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa