Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চীনের রহস্যময় ভাইরাস এবার যুক্তরাষ্ট্রে
আন্তর্জাতিক

চীনের রহস্যময় ভাইরাস এবার যুক্তরাষ্ট্রে

By Shamim RezaJanuary 22, 20202 Mins Read

চীনের রহস্যময় ভাইরাস এবার যুক্তরাষ্ট্রে
ছবি : সংগৃহীত
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : চীনের ‘রহস্যময়’ ভাইরাস এবার ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন এই করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে উহান শহর সফরে নিষেধাজ্ঞা জারি করেছে চীনা কর্তৃপক্ষ।

চীন থেকে সিয়াটলে আসা এক মার্কিন অধিবাসী এ ভাইরাসে আক্রান্ত বলে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (সিডিসি) বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওই প্রতিবেদনের বলা হয়েছে, করোনা ভাইরাসে সংক্রমিত ওই মার্কিন অধিবাসীর বয়স ৩০ বছর। গত ১৫ জানুয়ারি তিনি উহান থেকে সিয়াটলে ফেরেন। অসুস্থ হয়ে ওই রোগী হাসপাতালে চিকিৎসা নিতে গেলে রোগের লক্ষণ এবং রোগীর ভ্রমণ ইতিহাস দেখে প্রাথমিকভাবে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করেন চিকিৎসকরা।

পরে গবেষণাগারে পরীক্ষা ও ক্লিনিক্যাল নমুনা থেকে ২০ জানুয়ারি ভাইরাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ওয়াশিংটন অঙ্গরাজ্যে ওই রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই করোনা ভাইরাস যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়ার আগে থাইল্যান্ডে দুজন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে একজন করে এ ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করা হয়। তারা প্রত্যেকে চীনের উহান শহর থেকে ফিরেছিলেন। চীনের উহান শহরে স্থানীয় একটি সামুদ্রিক মাছের বাজার থেকে এই ভাইরাসটি ছড়িয়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসে ৪৪০ জন আক্রান্ত হয়েছে, যার মধ্যে নয়জনের মৃত্যু হয়েছে।

এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকো, লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্ক বিমানবন্দরে উহান হতে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান ও জাপানের বিমান বন্দরেও একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তর কোরিয়া বিদেশি পর্যটকদের জন্য তাদের সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

ভাইরাসটির সংক্রামণে শ্বাসকষ্ট দেখা দেয়। বিজ্ঞানী ও গবেষকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, বাজার অথবা মার্কেটের মতো জায়গা থেকে এটি বেশি ছড়ায়; কিন্তু প্রকৃতপক্ষে এর গতিবিধি ও এক দেহ থেকে আরেক দেহে কীভাবে ছড়ায় এটি এখনো অস্পষ্টই রয়ে গেছে। নতুন এ ভাইরাসটি করোনা ভাইরাস গোত্রের।

এর আগে ২০০০ সালে একই গোত্রের সার্স ভাইরাসে ৭৭৪ জনের মৃত্যু হয়েছিল, যাদের অধিকাংশই এশিয়া মহাদেশের। বিশ্লেষকরা বলছেন, নতুন ভাইরাসটির জেনেটিক কোড সার্স ভাইরাসের বেশ কাছাকাছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa