Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চীনে আটক ১২ জনের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না হংকং
আন্তর্জাতিক

চীনে আটক ১২ জনের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না হংকং

By Shamim Rezaসেপ্টেম্বর 19, 20202 Mins Read

চীনে আটক ১২ জনের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না হংকং

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানে পালিয়ে যাওয়ার সময় সম্প্রতি চীনের হাতে আটক ১২ জন হংকংবাসীর বিষয়ে ‘কোনো হস্তক্ষেপ করবে না’ বলে জানিয়েছে হংকংয়ের সরকার।

১৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের সরকার জানায়, ওই ১২ জনের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে তাঁদের মুক্তির বিষয়ে সাহায্য চাওয়া হয়েছে।

হংকং সরকার জানিয়েছে, আটক ওই ১২ জনের অপরাধ চীনের মূল ভূখণ্ডে বিচারব্যবস্থার আওতায় পড়ে এবং হংকং প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে হস্তক্ষেপ করবে না। এদিকে চীন ১২ জনের ওই দলটিকে ‘বিচ্ছিন্নতাবাদী’ আখ্যা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ওই দলটি হংকংয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হিসেবে সন্দেহভাজন। তাদের পরিবারকে আইনের সাহায্য নিতে বলা হয়েছে।

চীনের আরোপ করা বিতর্কিত ‘জাতীয় নিরাপত্তা আইন’ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন-বিক্ষোভে তোলপাড় হংকং। এর মধ্যে যেসব হংকংবাসী অঞ্চলটি থেকে পালাতে চাচ্ছিলেন, তাদের জন্য দরজা খুলে দিয়েছে তাইওয়ান, তবে তাদের বৈধভাবে দেশটিতে যেতে হবে বলে জানানো হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে, চীন থেকে পালাতে চেষ্টা করা ওই দলটিতে ১১ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন, যাদের বয়স ১৬ থেকে ৩৩ বছরের মধ্যে। তারা সমুদ্রপথে তাইওয়ান যাওয়ার চেষ্টা করছিলেন।

গত বছরের সরকারবিরোধী বিক্ষোভে দলটি জড়িত ছিল এবং তারা চীন থেকে হংকংকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলে জানায় বেইজিং।

হংকংয়ের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে হংকংয়ের গণতন্ত্রপন্থী অ্যাক্টিভিস্ট অ্যান্ডি লি-ও রয়েছেন। এ আইন কেন্দ্র করে গত ১০ আগস্ট অ্যাগনেস চো এবং জিমি লাই নামে আরো দুজন গণতন্ত্রপন্থী অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার হন। আইনটি চালু হওয়ার পর থেকে গণতন্ত্রপন্থী অ্যাক্টিভিস্টদের অনেকেই হংকং ছেড়ে নিরাপদ দেশে পাড়ি জমাতে শুরু করেছেন।

গত ৩০ জুন হংকংয়ের জন্য নতুন জাতীয় নিরাপত্তা আইন কার্যকর করে চীনের আইন প্রণেতারা। নতুন আইনে বিচ্ছিন্নতাবাদ, কেন্দ্রীয় সরকারবিরোধী কার্যক্রম, সন্ত্রাসবাদ এবং জাতীয় নিরাপত্তা বিপন্ন করে এমন যেকোনো কাজ শাস্তিমূলক অপরাধ। হংকংয়ের স্বাধিকার আন্দোলন দমনের লক্ষ্যেই আধাস্বায়ত্তশাসিত অঞ্চলটির জন্য আইনটি তৈরি করে বেইজিং। নতুন আইনে উল্লিখিত অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সূত্র : ইয়াহু নিউজ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026

Latest News

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa