
চালক গাড়িটিতে ব্রেক দেওয়ার চেষ্টা করলেও ট্রেন থামাতে ব্যর্থ হন। চিনের চেংঝাউতে এই দুর্ঘটনা ঘটেছে। এলাকাটি চিনের হুনান প্রদেশে অবস্থিত। জানা গিয়েছে টানা বৃষ্টিতে ওই এলাকায় ধস নেমেছিল। এটাই দুর্ঘটনার অন্যতম কারণ। মৃত্যু হয়েছে রেলের এক পুলিশকর্মীর। চার যাত্রীর আঘাত গুরুতর। আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।
ফুটেজ প্রকাশ্যে এসেছে। অন্তত ১৫০ জন দমকলকর্মী উদ্ধারের কাজ করছে। ২৮টি ইঞ্জিন আছে ঘটনাস্থলে। ওই ট্রেন ১৯৯৮ কিলোমিটার পার করে। ২৪ ঘণ্টা লাগে ওই দূরত্ব পার হতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



