
স্থানীয় সময় শনিবার (০৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ হোটেলটি ধসের ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে পাওয়া এ সংক্রান্ত ছবিতে দেখা যায়, হোটেলটি পুরোপুরি ধসে পড়ে আছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ করছেন। এরইমধ্যে ভবনে আটকাপড়া ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। ভেতরে আটকাপড়া লোকজন কোভিড-১৯ রোগী বলে জানা গেছে। সেখানে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিলো।
স্থানীয় সংবাদমাধ্যম ভবনটিতে ৭০ জন আটকেপড়ার তথ্য জানিয়েছে। ধসে পড়া ভবনটি পাঁচতলা। এতে আশপাশের লোকজনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।
তবে প্রাথমিক কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। জানা যায়নি ভবনটি ধসের কারণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



