
উক্সি শহরে অবস্থিত ওই ব্রিজটি ধসে পড়ার সময় এর ওপরে তিনটি গাড়ি ছিল। ব্রিজটি ভেঙে পড়ায় গাড়িগুলোও নিচে পড়ে যায়। এতে দুই গাড়ির তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আরও দু’জন আহত হয়েছেন।
তবে অপর গাড়িটিতে দুর্ঘটনার সময় কেউ ছিল না। কী কারণে ওই ব্রিজটি ধসে পড়েছে তা জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে শহর এবং পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



