
দেশটির রেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীবাহী ট্রেনটি জিনচাং শহরে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটি উরমুকি থেকে হাঙজুতে যাচ্ছিল। উদ্ধারকাজ পরিচালনার জন্য ঘটনাস্থলে মেডিকেল ও ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছে। ট্রেন লাইনে সংস্কার কাজের সময় কীভাবে একটি দ্রুতগামী ট্রেন সেখানে পৌছালো, এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রশ্ন ছুড়েছেন অনেকে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি দায়িত্বরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। মর্মান্তিক এ দুর্ঘটনার কারণ জানা না গেলেও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



