Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চুমু খেতে বাধ্য করে কাঠগড়ায় সৌদি রাজকন্যা!
আন্তর্জাতিক

চুমু খেতে বাধ্য করে কাঠগড়ায় সৌদি রাজকন্যা!

By Shamim RezaJuly 11, 20192 Mins Read

চুমু খেতে বাধ্য করে কাঠগড়ায় সৌদি রাজকন্যা!

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে এক সৌদি রাজকন্যা ও তার দেহরক্ষীর বিরুদ্ধে এক ব্যক্তিকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। রাজকন্যা তার দেহরক্ষীকে আদেশ দিয়েছিলেন এক ব্যক্তিকে প্রহার করতে; এমন অভিযোগ আনা হয়েছে রাজকন্যা ও তার দেহরক্ষীর বিরুদ্ধে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন রাজকন্যা হাসা বিনতে সালমানের বিরুদ্ধে অস্ত্রসহ সহিংসতায় সহায়তা ও অপহরণে সহায়তার অভিযোগ আনা হয়েছে। ২০১৬ সালের এ ঘটনায় রাজকন্যার দেহরক্ষীর বিরুদ্ধে এক ব্যক্তিকে জোরপূর্বক রাজকন্যার পায়ে চুমু খেতে বাধ্য করার অভিযোগও রয়েছে।

তবে রাজকন্যা হাসা এবং তার দেহরক্ষী দু’জনই অন্যায় আচরণের অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে রাজকন্যা হাসার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তবে মঙ্গলবার বিচার চলার সময় অভিযুক্ত রাজকন্যা বা অভিযোগকারী, কেউই আদালতে ছিলেন না। তবে রাজকন্যার দেহরক্ষী রানি সাইদি এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজকন্যাকে আইনি সহায়তা প্রদানকারী দলের বক্তব্য অনুযায়ী, রাজকন্যার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। মিসরীয় কর্মী আশরাফ ইদ পুলিশকে বলেন, ২০১৬ সালের সেপ্টেম্বরে প্যারিসের অ্যাভিনিউ ফশে সৌদি রাজার অ্যাপার্টমেন্টে কাজ করার সময় বাথরুমের ছবি নিতে যান, যেন পরবর্তীতে সব জিনিস সঠিক জায়গা মতো রাখতে পারেন।

ফরাসী সংবাদপত্রের তথ্য অনুযায়ী, সেসময় রাজকন্যা সন্দেহ করেন যে ইদ আয়না ব্যবহার করে অনুমতি না নিয়ে রাজকন্যার ছবি তুলছিলেন এবং সন্দেহে নিরাপত্তা রক্ষীদের ডাকেন। ফরাসী এক সূত্র থেকে জানা যায়, মিসরীয় ব্যক্তি অভিযোগ করেন যে রাজকন্যা বলেন, এই কুকুরকে হত্যা করতে হবে, তার বেঁচে থাকার অধিকার নেই। তারপর তুমি বুঝতে পারবে কীভাবে রাজকন্যার সাথে, রাজপরিবারের সদস্যদের সাথে কথা বলতে হয়।

ফরাসী পুলিশকে ইদ বলেন যে, রাজকন্যার দেহরক্ষী তাকে প্রহার করে এবং রাজকন্যার পায়ে চুমু খেতে বাধ্য করে। আদালতে দেহরক্ষী বলেন, আমি যখন শুনতে পাই যে রাজকন্যা সাহায্যের জন্য চিৎকার করছেন, তখন দৌড়ে গিয়ে দেখি যে তারা দু’জন হাত দিয়ে ফোন ধরে রেখেছে। আমি জোর করে তাকে (মি. ইদ) সরিয়ে নেই এবং এরপর তার কী অবস্থা হয় জানি না, এএফপিকে এক সাক্ষাৎকারে জানান তিনি।

ওই ঘটনার বেশ কয়েক ঘন্টা পর ইদকে ছাড়া হয়, যদিও তার ফোনটি ফেরত দেয়া হয়নি তাকে। পরবর্তীতে ফোনটি নষ্ট করে ফেলা হয়। রাজকন্যার দেহরক্ষীর বিরুদ্ধে সশস্ত্র সহিংসতা, চুরি এবং ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তাকে আটকে রাখার অভিযোগ আনা হয়েছে। তবে ওই ঘটনার কয়েকদিন পরই রাজকন্যা হাসা ফ্রান্স ত্যাগ করেন।

রাজকন্যার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেন একজন বিচারক, যেটির মাধ্যমে সৌদি আরবের বাইরে গেলেই গ্রেফতার করা হতে পারে তাকে। যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফ বলছে, রাজকন্যার সহযোগীরা এটিকে গৃহবন্দী থাকার সাথেই তুলনা করছেন। রাজকন্যার আইনজীবী ময়নে বলেছেন যে, রাজকন্যা স্কাইপে ভিডিও কলের মাধ্যমে তার বাড়ি থেকেই আদালতে হাজিরা দেয়ার প্রস্তাব দিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

July 18, 2026
প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

July 18, 2026
ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

July 18, 2026

Latest News

Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa