
সম্প্রতি ঘটনাটি ঘটেছে পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হুজহউ শহরে।জানা গেছে, কিছুদিন আগে রাতের অন্ধকারে শহরের ছোট একটি বিমানবন্দরে সকলের নজর এড়িয়ে ঢুকে পড়ে ওই কিশোর। এরপর সে বিমানবন্দরের এক কোনায় রাখা ছোট বিমানগুলির দিকে এগিযে যায়। গোটা ঘটনাটি ধরা পড়ে বিমানবন্দরে রাখা সিসিটিভি-তে।
ওই ফুটেজে দেখা যায়, প্রথমে একটি উড়োজাহাজে উঠে সেটা ওড়ানোর চেষ্টা করে সে। কিন্তু অদক্ষ হাতে চালাতে গিয়ে ধাক্কা মারে একটা গার্ডরেলকে। সে তখন ওই উড়োজাহাজ থেকে নেমে আরেকটি ফাঁকা উড়োজাহাজ চালানোর চেষ্টা করে। কিন্তু শেষমেশ সেটাও ওড়াতে ব্যর্থ হয় সে।
বিমানবন্দর কর্তপক্ষ জানিয়েছে, বিমানটি গার্ডরেলে ধাক্কা দেওয়ায় তাদের ৮ হাজার ইয়ান অর্থাৎ বাংলাদেশী টাকায় ৯৮ হাজার ২৪৪ টাকার ক্ষতি হয়েছে। অবশ্য কিশোরটির কোনও ক্ষতি হয়নি। তবে এমন ঘটনায় ছেলেটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চিন্তা করেননি তারা। বরং প্রশিক্ষণ ছাড়াই উড়োজাহাজ নিয়ন্ত্রণে কিশোরটির চেষ্টা তাদেরকে মুগ্ধ করেছে।
বিমানবন্দরের এক উর্ধ্বতন কর্মকর্তার মতে, এই বয়সে নিজে নিজে বিমান চালু করে রানওয়েতে নিয়ে যাওয়াটা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া। এ কারণে শাস্তির পরিবর্তে কিশোরটিকে পাইলট হওয়া প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছেন তারা। সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



