Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ক্লিনিক থেকে চুরি যাওয়া নবজাতক ৩ ঘন্টায় উদ্ধার, গ্রেফতার ৪
ঢাকা বিভাগীয় সংবাদ

ক্লিনিক থেকে চুরি যাওয়া নবজাতক ৩ ঘন্টায় উদ্ধার, গ্রেফতার ৪

By Saiful IslamNovember 27, 20222 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী রিয়া ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় অভিযোগের ৩ ঘন্টার মধ্যে নবজাতক শিশুকে উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারের পর শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
ক্লিনিক থেকে চুরি যাওয়া নবজাতক ৩ ঘন্টায় উদ্ধার, গ্রেফতার ৪

Advertisement

শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- উদ্ধার হওয়া ওই নবজাতক শিশুটি শিবালয় উপজেলার নালী গ্রামের জাফর-শিউলী আক্তার দম্পতির সন্তান। ওই নবজাতক শিশুটির মা শিউলি আক্তার প্রসব ব্যথা নিয়ে গত ১৯ নভেম্বর তার পূর্ব পরিচিত সাটুরিয়া উপজেলার জান্না খালাসীপাড়া গ্রামের ছেলে মোঃ নাজমুল হোসেন (২৬) এর সহযোগিতায় সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী রিয়া ক্লিনিকের ম্যানেজার মোঃ আল মামুনের মাধ্যমে উক্ত ক্লিনিকে ভর্তি হন। ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে শিউলি আক্তার পুত্র সন্তান প্রসব করেন।

এ খবর পেয়ে সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের মোঃ শামসুল হক (৬৫), তার ছেলে মোঃ ইমান আলী (৩৮), ইমান আলীর স্ত্রী ময়না বেগম (৩২), ফুকুরহাটি মাঝিপাড়া গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে আক্তার হোসেন ও তার স্ত্রী মোসাঃ শিরিন আক্তার (২৬) ওই ক্লিনিকে উপস্থিত হয়।

শিউলি আক্তার সন্তান প্রসবের ১ ঘন্টার মধ্যে ক্লিনিকের ম্যানাজার মোঃ আল মামুনের সহযোগিতায় নাজমুল, ইমান আলী, ময়না খাতুন ও সামছুল হক নবজাতক শিশুকে নিয়ে পালিয়ে যায়।

এরপর ২১ নভেম্বর শিউলি আক্তার কিছুটা সুস্থ হয়ে তার সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। ক্লিনিকের বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসা করলে কেউ কোন সদুত্তর দেয় না। পরবর্তীতে শিউলি লোকজন নিয়ে নাজমুল এর বাড়ীতে গেলে নাজমুল কোন কথা বলেনি।

পরবর্তীতে শিউলী আক্তার বিভিন্ন জয়গায় খোঁজখবর নিয়ে তার নবজাতক সন্তানকে না পেয়ে শনিবার (২৬ নভেম্বর) নবজাতক শিশু চুরির অভিযোগ এনে সাটুরিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

ক্লিনিক থেকে চুরি যাওয়া নবজাতক ৩ ঘন্টায় উদ্ধার, গ্রেফতার ৪
নবজাতক চুরির ঘটনায় আটককৃতরা। ছবি: সংগৃহীত

এরপর সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের ২টি টিম তাৎক্ষনিক অভিযান শুরু করে জেলার সাটুরিয়া উপজেলাসহ আশেপাশের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৩ ঘন্টার মধ্যে রাত সোয়া ১০টার দিকে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের জসিম উদ্দিনের বাড়ী হতে নবজাতক শিশুকে উদ্ধার করে এবং এ ঘটনার সাথে সংশ্লিষ্টদের আটক করে। এ ঘটনায় অভিযুক্ত নাজমুল ও সামছুল হক পলাতক রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নবজাতক চুরির ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026
Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

July 3, 2026

Latest News

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa