জুমবাংলা ডেস্ক: চুয়াডাঙ্গা জেলায় আজ নানা আয়োজনে মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৭টায় চুয়াডাঙ্গার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Advertisement
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



