Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চেক প্রজাতন্ত্রের ২০ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া
আন্তর্জাতিক

চেক প্রজাতন্ত্রের ২০ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কApril 19, 20211 Min Read

পুতিন

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া রবিবার চেক প্রজাতন্ত্রের ২০ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া এ পদক্ষেপ নিল। গত শনিবার চেক প্রজাতন্ত্র নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কার করে ।

রাশিয়ার বহিষ্কৃত ১৮ কূটনীতিককে চেক প্রজাতন্ত্র ত্যাগের জন্য ৭২ ঘণ্টা সময় দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। অন্যদিকে চেক প্রজাতন্ত্রের বহিষ্কৃত ২০ কূটনীতিককে রাশিয়া ত্যাগের জন্য মস্কো এক দিন সময় দিয়েছে।

চেক প্রজাতন্ত্রের সিদ্ধান্তকে ‘নজিরবিহীন’ ও ‘বৈরী আচরণ’ বলে অভিহিত করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে খুশি করতে চেক প্রজাতন্ত্র রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে চেক প্রজাতন্ত্রের গোলাবারুদের একটি ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করে চেক প্র্রজাতন্ত্র। দেশটির কর্মকর্তাদের ভাষ্য, রাশিয়ার যে ১৮ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে, তাঁরা দেশটির গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট।

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ১০ রুশ কূটনীতিককে বহিস্কার এবং নিষেধাজ্ঞা জারি করেছে। এর কারণ হিসেবে মার্কিন নির্বাচনে ক্রেমলিনের হস্তক্ষেপ, বড়ো ধরনের সাইবার হামলা ও অন্যান্য শত্রুতাপূর্ণ কাজের কথা উল্লেখ করা হয়। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

July 17, 2026
ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

July 17, 2026
Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

July 17, 2026

Latest News

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa