Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকার ধামরাইয়ে চোরাই মোটরসাইকেলসহ জনতার হাতে আটক হয়েছেন মাসুদ রানা নামে এক পুলিশ কনস্টেবল।

শনিবার সকাল ১১টার দিকে চোরাই মোটরসাইকেল চালিয়ে আমতলা বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটক করে। মাসুদ রানা সাভার উপজেলার আশুলিয়া থানার চুয়ালী গ্রামের বাসিন্দা। তিনি মিরপুর পুলিশ লাইনে কর্মরত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধামরাই উপজেলার ভাড়রিয়া ইউনিয়নের আমতলা এলাকার মো. জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি সম্প্রতি পালসার ব্র্যান্ডের একটি মোটরসাইকেল ক্রয় করেন। কিছুদিন আগে সেই মোটরসাইকেলটি তার বাড়ি থেকে চুরি হয়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পরও তা পাওয়া না গেলে হতাশ হয়ে মোটরসাইকেলের আশা ছেড়েই দেন জহিরুল। কিন্তু শনিবার সকালে তার কেনা মোটরসাইকেলটি এক পুলিশ সদস্যকে চালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভুক্তভোগী জহিরুল ইসলাম বলেন, আমি অনেক শখ করে এই মোটরসাইকেলটি ক্রয় করেছিলাম। হঠাৎ করে তা চুরি হয়ে যায়। অনেক খোঁজার পরেও তা পাইনি। আজ কপালগুণে চোরসহ মোটরসাইকেল পেয়েছি।

অন্যদিকে পুলিশ কনস্টেবল মাসুদ রানা বলেন, আমি অন্য একজনের কাছ থেকে মোটরসাইকেলটি ক্রয় করি। আমাকে সুযোগ দেয়া হলে আমি তাকে থানায় হাজির করে দেব।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি তদন্ত মো. কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.