প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজীপুরে চোর সন্দেহে নজরুল ইসলাম (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। রোববার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার দিবাবগত রাতে কাপাসিয়ার চাঁদপুর এলাকার বড়কুশিয়া এলাকায় গরু চোর সন্দেহে যুবককে পেটানোর ঘটনা ঘটে।

নজরুল ইসলাম নারায়নগঞ্জর সোনারগাঁও উপজেলার কান্দাপাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান জানান, উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়পুশিয়া গ্রামের বাচ্চু মোড়লের বাড়িতে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে চারজন মিলে গরু চুরি করতে যান। এসময় তারা গোয়াল ঘরের দরজার অ্যালার্ম লক ভাঙার চেষ্টা করলে অ্যালার্ম বেজে ওঠে। এ শব্দ শুনে বাড়ির লোকজন গোয়াল ঘরের কাছে গিয়ে তাদের দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করে। এসময় তাদের ৪ জনের মধ্যে ৩ জন পালিয়ে গেলেও বাড়ির লোকজন নজরুল ইসলাম নামের যুবককে ধরে ফেলে। তখন নজরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ধরে তাকে গণপিটুনি দেয়।

রোববার সকালে খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরী চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তাজউদ্দীন আহমদ মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ রোববার বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.