স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগ এখন কোয়ার্টার-ফাইনালের মঞ্চে। নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে সেখানে জায়গা করে নিয়েছে আট দল। সবশেষ দুদল হিসেবে বুধবার রাতে শেষ আটে উঠে গত আসরের চ্যাম্পিয়ন চেলসি ও ভিয়ারিয়াল। বিদায় নেয় লিল ও দুবারের চ্যাম্পিয়ন ইউভেন্তুস।

Advertisement
শেষ ষোলোর ফিরতি লেগে লিলকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় পরের ধাপে পা রাখে চেলসি। এ দিনই আরেক ম্যাচে ইউভেন্তুসকে ৩-০ গোলে হারিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে পরের ধাপের টিকিট কাটে ভিয়ারিয়াল।

তাদের আগেই শেষ আটের টিকিট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, অ্যাথলেটিকো মাদ্রিদ ও বেনফিকা।

শেষ ষোলোর ফিরতি লেগে সালসবুর্ককে ৭-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে পরের ধাপে উঠে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন। প্রথম লেগে ১-১ ড্র হয়েছিল।

রিয়াল প্রথম লেগে পিএসজির মাঠে হেরে যায় ১-০ গোলে। ফিরতি লেগেও পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের জয়ে শেষ আটে জায়গা করে নেন রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।

এসি মিলানের মাঠে প্রথম লেগে ২-০ গোলে জিতে আসা লিভারপুল ঘরের মাঠে হেরে বসে ১-০ ব্যবধানে। তাতে অবশ্য পরের রাউন্ডে উঠতে সমস্যা হয়নি ইংলিশ দলটির।

স্পোর্তিং লিসবনের বিপক্ষে প্রথম লেগে ৫-০ গোলের জয়ে শেষ আটের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলে ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগে ঘরের মাঠে যদিও গোলশূন্য ড্রয়ের হতাশা সঙ্গী হয় ইংলিশ চ্যাম্পিয়নদের।

ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ১-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে উঠে অ্যাথলেটিকো।

আর আয়াক্সকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে ২০১৫-১৬ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শেষ আটে জায়গা করে নেয় পর্তুগিজ ক্লাব বেনফিকা।

কোয়ার্টার-ফাইনাল ও সেমিফাইনালের ড্র হবে আগামী শুক্রবার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.