
Advertisement
জানা গেছে, উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মকবুল বেপারির ছেলে আ. রহিম এলাকার ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ান। স্থানীয় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী (১৪) তার কাছে প্রাইভেট পড়ত। এই সুযোগে ছাত্রীকে ফুঁসলিয়ে রহিম গত শনিবার দুপুরে এলাকা থেকে পালিয়ে যায়। রহিম বিবাহিত। তার স্ত্রী ও ৭ বছরের একটি ছেলে রয়েছে।
বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধার করার চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



