
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে কনের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেন ইউএনও।
জানা যায়, নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের আবুল কালাম মোল্যার কন্যা ও কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কানিজ ফাতিমার সঙ্গে একই বিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদ মীরের বিবাহের প্রস্তুতি চলছিল। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতী প্রু উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করেন।
এ সময় কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর সাজ্জাদ মীরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া কনের বাবা আবুল কালাম মোল্যাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সাজ্জাদ মীর উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামের রাসেদ মীরের ছেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



