Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ছাত্রীর বাল্যবিয়ের অপরাধে স্কুলে আসতে নিষেধ করলেন প্রধান শিক্ষক
বিভাগীয় সংবাদ

ছাত্রীর বাল্যবিয়ের অপরাধে স্কুলে আসতে নিষেধ করলেন প্রধান শিক্ষক

By Saumya SarakarJuly 4, 20242 Mins Read

ছাত্রীর বাল্যবিয়ের অপরাধে স্কুলে আসতে নিষেধ করলেন প্রধান শিক্ষক

Advertisement
জুমবাংলা ডেস্ক : যশোরের ঝিকরগাছায় দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের অপরাধে স্কুলে আসতে নিষেধ করেছেন প্রধান শিক্ষক। বিয়ের কারণে স্কুলে আসতে নিষেধ করায় রোববার (৩০ জুন) থেকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন ওই স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুরা ইউনিয়নের কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয়ে।

জানা গেছে, কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ওই স্কুলছাত্রী ঈদের পর পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। বিবাহিত হওয়ায় স্কুলের প্রধান শিক্ষক মো. আহসান উল্লাহ তাকে স্কুলে আসতে নিষেধ করেছেন। এমনকি ওই ছাত্রী স্কুলে পুনরায় যাওয়ার ব্যাপারে কথা বলতে চাইলে প্রধান শিক্ষক অভিভাবকের সঙ্গে কথা বলতে চাননি। বর্তমানে স্কুলে আসছে না ওই শিক্ষার্থী।

ওই ছাত্রীর চাচা সুরত আলী বলেন, আমার ভাতিজি ছাত্রী হিসেবেও অনেক ভালো। সে নিজের ইচ্ছায় সম্পর্ক করে বিয়ে করেছে। বিবাহিত হওয়ায় প্রধান শিক্ষক তাকে আর স্কুলে রাখতে চাচ্ছে না। আমি অভিভাবক হিসেবে তার সঙ্গে কথা বলতে চাইলেও সে অপরাগতা প্রকাশ করেছে। পরে অন্য মাধ্যম দিয়ে শিক্ষককে বলেছি মেয়েকে টিসি দিয়ে দিতে।

প্রধান শিক্ষক মো. আহসান উল্লাহ বলেন, ওই মেয়েটি ভালো ছাত্রী ছিল। দশম শ্রেণিতে ওঠার পর থেকেই বাইরের ছেলেদের সঙ্গে চলাফেরা শুরু করে। পরে বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছিল। ঈদের পরে মেয়েটি নিজের ইচ্ছায় বিয়ে করে ফেলে। তাকে স্কুলে আসতে নিষেধ করা হয়েছে, তবে পরীক্ষার সময়ে পরীক্ষা দিবে।

তিনি বলেন, মেয়েটি অপ্রাপ্ত বয়সে বিয়ে করেছে। সে স্কুলে আসলে বিবাহিত জীবনের নানা গল্পের কারণে অন্য শিক্ষার্থীদের ওপর প্রভাব পড়বে। স্কুলের অন্য ছাত্রীরা অভিযোগ দিয়েছে, শিক্ষকরাও বলছে ওই মেয়ে স্কুলে আসলে অন্য শিক্ষার্থীরা স্কুল ছেড়ে দিবে।

ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান মো. জাহাঙ্গীর হুসাইন মিয়া বলেন, প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছেন। আসলে শিক্ষা মন্ত্রণালয়ের এমন কোনো আইন নেই যে, একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তাকে স্কুলে রাখা যাবে না। তবে এখানে সাইকোলজিক্যাল একটা বিষয় থাকে।

তিনি বলেন, অনেকগুলো অপ্রাপ্ত বয়স্ক মেয়ের মধ্যে একটা বিবাহিত মেয়ে থাকলে একটু সমস্যা হতে পারে। তারা বান্ধবীদের সঙ্গে নানা ধরণের গল্প করবে। এতগুলোর মেয়ের মধ্যে একটা বিবাহিত মেয়ে থাকলে সেটা যেভাবেই হোক পরিবেশ ভিন্ন দিকে যেতে পারে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরও বলেন, স্কুলছাত্রীকে প্রতিষ্ঠানে না রাখার বিষয়টি সম্পূর্ণ ম্যানেজিং কমিটির ওপর নির্ভর করছে। তারা যদি ইচ্ছা করে ওই ছাত্রীকে রাখতে পারে। আবার যদি টিসি দেয়ও তাহলে তাদের একথাও বলা যাবে না কেন টিসি দিলেন, মেয়েকে স্কুলে রাখতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল বলেন, বিষয়টি আমার জানা নেই। স্কুলের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেয় ম্যানেজিং কমিটি।

চশমা পরেও হতে পারে চোখের সমস্যা! এই ৫ ভুল এড়িয়ে চলুন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026
স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

June 26, 2026
ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

June 26, 2026

Latest News

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa