Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ছাত্র অধিকার পরিষদের ২২ নেতা-কর্মী আটক
জাতীয়

ছাত্র অধিকার পরিষদের ২২ নেতা-কর্মী আটক

By Saiful IslamOctober 7, 20223 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ‌‌ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ২২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাদের আটক করা হয়। শুক্রবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের এলাকা ও ঢাকা মেডিক্যাল কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়। শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে ‘শহীদ আবরার স্মৃতি সংসদ’ এর উদ্যোগে স্মরণসভায় ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করে বলে অভিযোগ ওঠে। সেখান থেকে পুলিশ কয়েকজনকে আটক করে। পরে আহতরা ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসা নিতে গেলে সেখানে পরিষদের নেতা-কর্মীদের ফের অবরুদ্ধ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেখান থেকে আরেক দফা গ্রেফতার করে পুলিশ।

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, ‘ফ্যাসিবাদের প্রতিবাদ করায়, আবরার ফাহাদকে স্মরণ করায় আমাদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করে। প্রথম দফায় হামলার পর দ্বিতীয় দফায় তারা আবার হামলা করে। সেখান থেকে বিনা কারণে আমাদের অসংখ্য নেতা-কর্মীকে আটক করা হয়। পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ এ ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করছে।’

শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঘটনাস্থল থেকে ২২জনকে আটক করা হয়েছে৷ আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন-ছাত্রলীগ যদি কোন অভিযোগ দেয় তাহলে মামলা দায়ের হবে।’

আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলা। ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শী টিএসসির কয়েকজন বলেন, শুক্রবার বিকেল সাড়ে তিনটায় আবরার ফাহাদের স্মরণসভা উপলক্ষে ব্যানার হাতে রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়ায় ছাত্র অধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মী। সভাটি রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু হলে প্রথমে ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মো. আল আমিন রহমান, মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক নাহিদ হাসান এবং নাট্য ও বিতর্কবিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ সেখানে যান। সেখানে তাদের শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোগ্রাম আয়োজন করতে বলেন। বাগবিতাণ্ডা পর তারা সেখান থেকে চলে যান।

আবরারের স্মরণ সভায় হামলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে, আহত ১৩আবরারের স্মরণ সভায় হামলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে, আহত ১৩
পরে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক নাহিদ হাসান এবং নাট্য ও বিতর্কবিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী বাধা দেয়। ছাত্রলীগ সেখানে বাধা দিতে গেলে সভার আয়োজক ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা থেকে মারামারি বাধে। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের পেটান ও ধাওয়া দেন। এ সময় দুই পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। অবশ্য ধাওয়ায় টিকতে না পেরে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।

হামলায় ছাত্র অধিকার পরিষদের ১৩ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সহ-সভপতি আসিফ মাহমুদ, সাহিত্য সস্পাদক জাহিদ আহসান, কর্মী হাসিব প্রমুখ।

তবে হামলার বিষয়টি অস্বীকার করে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো জঙ্গিবাদ, মৌলবাদের ঠিকানা হতে পারে না। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের মাধ্যমে জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে চায়। তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। যা সাধারণ শিক্ষার্থীদের মনে আঘাত হানে। ফলে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করেছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিষয়টি আমি শুনেছি। আমাদের প্রক্টরিয়াল বডি খোঁজ-খবর নিচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা না ঘটে, অছাত্র সুলভ আচরণ যাতে কেউ না করে সে অনুরোধ আমরা করবো।

এ বিষয়ে জানতে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মী নয়, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সেখানে কথা বলতে গিয়েছিল। তারা বলেছিল, শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দিয়ে প্রোগ্রাম করতে, বহিরাগতদের দিয়ে নয়। কিন্তু তারা তা না করে শিক্ষার্থীদের গায়ে হাত তুলে। এ দেখে সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিহত করে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
২২ অধিকার আটক ছাত্র জাতীয় নেতা-কর্মী পরিষদের
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

February 5, 2026
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

February 5, 2026
বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

February 5, 2026
Latest News
ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

প্রতিবেদন প্রকাশ

নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ প্রকাশ

নাহিদ

বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ

আমীর

মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.