Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ছাত্র অধিকার পরিষদের নেতার ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিভাগীয় সংবাদ

ছাত্র অধিকার পরিষদের নেতার ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

By Md EliasFebruary 20, 20262 Mins Read

ওয়ারেন্টভুক্ত এক আসামির গ্রেপ্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর দশমিনায় উপজেলা ছাত্র অধিকার পরিষদের এক নেতার ওপর হামলা ও তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলা সদরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ছাত্র অধিকার পরিষদ

Advertisement

আহত হাসান মাহামুদ (২৫) দশমিনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক। হামলার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

হাসান মাহামুদের অভিযোগ, দশমিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারের অনুসারীরা তার ওপর হামলা চালান। তিনি দাবি করেন, কোনও ধরনের উসকানি ছাড়াই পরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে মারধর করা হয় এবং তার দোকানে ভাঙচুর চালানো হয়।

গণ অধিকার পরিষদের উপজেলা সদস্যসচিব মিলন মিয়া বলেন, চরবোরহান ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিবুল ইসলামের বিরুদ্ধে আদালতের একটি ওয়ারেন্ট ছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার ও তার সমর্থকদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাকিবুল ইসলামকে থানায় নিয়ে যায়।

মিলন মিয়ার ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার কিছু সময় পর স্থানীয় বিএনপি কর্মী ও ইউপি সদস্য ছিদ্দিক মিয়া এবং ছাত্রদল নেতা আবুল বশারের অনুসারীরা হাসান মাহামুদের ওপর হামলা চালান। তাকে মারধরের পাশাপাশি তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়।

জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি কালাম পঞ্চায়েত বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নুর-এর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও কর্মীদের মারধরের একটি মামলায় রাকিবুল ইসলাম আসামি ছিলেন। আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের কিছু কর্মী হাসান মাহামুদের ওপর হামলা চালান বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

চাঁদাকে কি জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো, সরকারকে প্রশ্ন জামায়াত আমিরের

এ বিষয়ে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে থানায় আনার পর স্থানীয়ভাবে কিছু ঝামেলার কথা তিনি শুনেছেন। তবে হামলা ও ভাঙচুরের বিষয়ে বিস্তারিত তথ্য তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

July 1, 2026
Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

July 1, 2026
Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

July 1, 2026

Latest News

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa