Advertisement

জুমবাংলা ডেস্ক: নির্যাতন ও ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খবর ইউএনবি’র।

আরএমপি কমিশনার হুমায়ুন কবীর সোমবার বিকালে তাদের বরখাস্তের আদেশ দেন। পরে ওই তিনজনকে নগরীর রাজপাড়া থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- এএসআই শরীফুল ইসলাম, পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম ও সুজন আলী। তারা নগরীর রাজপাড়া থানায় কর্মরত ছিলেন।

আরএমপি’র মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়ার পর একজন উপকমিশনার (ডিসি) অভিযোগটি তদন্ত করেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই তাদের সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন আরএমপি কমিশনার।

তিনি বলেন, সাময়িক বরখাস্ত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রথম ধাপ। এখন বিষয়টি অধিকতর তদন্ত করা হবে। তদন্তে অপরাধের মাত্রা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, অভিযুক্ত একজন কর্মকর্তা ও দুজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, গত ২৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের হরিপুর সাহাপাড়ার আবদুল হাকিম মানিক নামে এক ব্যক্তি পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে আবদুল হাকিম উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে তার ভাই মো. সালাহউদ্দিন রাজশাহীতে চিকিৎসা করাতে আসেন। ওই দিন নগরীর ডাবতলা এলাকায় এএসআই শরীফুলের নেতৃত্বে পুলিশের একটি দল তার ভাইকে নির্যাতন করেন ও মামলার ভয়ভীতি দেখিয়ে তিন হাজার টাকা কেড়ে নেন। এছাড়া মোবাইলের বিকাশের মাধ্যমে পরে আরও চার হাজার টাকা নেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় ওই তিন পুলিশ সাদা পোশাকে ছিলেন। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরের সূত্রে তাদেরকে শনাক্ত করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.