Advertisement

জুমবাংলা ডেস্ক : নান্দাইল উপজেলায় মাদকাসক্ত ছেলের নির্যাতন থেকে বাঁচতে তাকে পুলিশে দিয়েছেন মা। মাদকসেবী ছেলের নাম জাকির হোসেন। তার বাড়ি উপজেলার দিলালপুর গ্রামে। সোমবার পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

উপজেলার সিংরইল ইউপির দিলালপুর গ্রামের মৃত ব্যবসায়ী সিরাজুল ইসলামের দুই ছেলে ও দুই মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছে অনেক আগেই। বড় ভাই মনির হোসেন ঢাকায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার পাঠানো টাকায় বাড়িতে তাদের মা সোনাভানের ভরণপোষণ হয়। ছোট ভাই জাকির হোসেন আগে ঢাকায় থেকে গাড়ি চালাত। গাড়ি চালাতে গিয়ে জাকির মাদকাসক্ত হয়ে পড়ে। প্রথম প্রথম গাঁজা সেবন করলেও ৫-৬ বছর ধরে সে ইয়াবা সেবন করছে। বিয়েও করেছিল। কিন্তু মাদকাসক্ত হওয়ায় বিয়ের পর স্ত্রী তাকে ফেলে রেখে চলে যান।

সোমবার জাকিরের মা সোনাভান জানান, প্রতিবারই ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে জাকির ৫-৬ মাস অবস্থান করে। এ সময় সে তার কাছে মাদক কেনার টাকা চায়। টাকা দিতে না পারলেই ঘরের জিনিসপত্র ভাঙচুরসহ আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয়। কখনও কখনও মাদকের টাকার জন্য সে ঘরের বেড়া থেকে টিন খুলে নিয়েও বিক্রি করে দিত। এ সবের প্রতিবাদ করলে বা টাকা দিতে না পারলেই জাকির তাকেও মারধর করত। নির্যাতন সহ্য করতে না পেরেই বিষয়টি তিনি পুলিশকে জানান।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, মাদকাসক্ত জাকির হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.