
সোমবার (১১ জানুয়ারি) অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে চলতি বছর প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে মনোনিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকার ২৩ নম্বরে স্থান পেয়েছে বর্ষা আক্তারের নাম। এছাড়া কয়েকজন শিক্ষার্থীর নাম একাধিকবার তালিকায় উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন বলেন, ‘বর্ষা আক্তারের নামটি আমাদেরও চোখে পড়েছে। আমরা ভর্তি কার্যক্রম শুরুর পর জন্মসনদ দেখে বলতে পারব এটি মেয়ে নাকি ছেলে। আগামী বৃহস্পতিবার আমাদের ভর্তি কমিটির মিটিং। তবে আমাদের ধারণা, যেহেতেু এক শিক্ষার্থী আবেদনে পাঁচটি স্কুল নির্বাচন করতে পারে- হয়তো কোনো মেয়ে শিক্ষার্থী ভুল করে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ও নির্বাচন করেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



