
আহত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে জানা যায়, পান্নালাল একটি ছেলে সন্তান চাইতো। তার স্ত্রীর পরপর পাঁচটি কন্যা সন্তান হয়েছে। এবার তার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় ছেলে হবে নাকি মেয়ে তা জানার জন্য উৎসুক ছিল পান্নালাল। তাই সে আসন্ন সন্তানের লিঙ্গ জানতে এই অপরাধ কর্মকাণ্ড ঘটান।
পুলিশ জানিয়েছে, পান্নালালের স্ত্রী গুরুতরভাবে জখম হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে।
পুলিশের শীর্ষ কর্মকর্তা প্রবীণ সিং চৌহান জানিয়েছেন, পান্নালাল ধারাল অস্ত্র দিয়ে তার ৩৫ বছরের স্ত্রীর পেট কেটেছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার কারণ খোঁজার চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



