
এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের বিয়ের আনন্দের পরিবর্তে বইছে কান্নার রোল। স্বজনদের বেদনার আর্তনাদ ও আহজারিতে আকাশ যেন ভারী হয়ে উঠছে। আজ সোমবার তার ছোট বোনের বিয়ের কথা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার উপজেলার নিশাপট গ্রামে মেয়ের বিয়েকে কেন্দ্র করে হান্নান মিয়ার পরিবারে চলছিল ধুমধাম আয়োজন। বিয়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সরগরম পুরো বাড়ি। শুধু বিয়ের সানাই বেজে ওঠার অপেক্ষায় সবাই। ঠিক তখনই বিয়ের আগের রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান হান্নান মিয়ার ছেলে নাঈম মিয়া।
নিজেদের বাড়িতে বেড়াতে আসা মামা জসিম মিয়াকে শৈলজুড়া গ্রামে পৌঁছে দিতে মোটরসাইকেলে রওয়ানা দেন নাঈম। পথিমধ্যে ফরিদপুর গ্রামের দেউন্দি সড়কের ব্রিজের কাছে যাওয়া মাত্রই সামন দিকে আসা একটি সাইকেলের সাথে তাদের বহনকৃত মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নাঈমের মৃত্যু হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



