জুমবাংলা ডেস্ক: মুন্সীগঞ্জ থেকে গাজীপুরের শ্রীপুরে ছোট ভাইয়ের জানাজা পড়তে এসে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ছোট ভাই জালাল উদ্দিন (৬৫) মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কলমা গ্রামের সুলতান শেখের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ইলেকট্রনিক্সের ব্যবসা করতেন। আর বড় ভাই জামাল শেখ (৭০) দীর্ঘদিন যাবত পুরান ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন।

শ্রীপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আজগর বলেন, ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে এসে বড় ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা তার রূহের আত্মার মাগফেরাত কামনা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



