
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিকেলে আউটার রিং রোডে উল্টোপথে বেপরোয়াভাবে মোটর সাইকেল রেস করছিলো আলী আকবর ও জিসান। বিচারক জহির উদ্দিন তাদের এমন আচরণের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুইজন বিচারকের ওপর হামলা চালায়। এসময় স্থানীয় লোকজন তাদের হাত থেকে বিচারককে উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ২০১৮ সালে হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনীর সভা চলাকালীন সময়ে যুবলীগ নেতা মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা হাজি ইকবাল ও তার ছেলে আলী আকবর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



