
ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান ভোট দেওয়ার পর বলেছেন, জনগণের রায়কেই আমরা মেনে নেব। তিনি বলেন, জনগণই দেশের সর্বোচ্চ শক্তি এবং নির্বাচন সেই শক্তি প্রকাশের মাধ্যম। নির্বাচন শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।
তিনি জানান, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ১৭ বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. খালিদ বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, তবে জনগণের রায়কেই তারা চূড়ান্ত হিসেবে মেনে নেবেন। তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


