Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জনগণ বিএনপি নেতাদের কথাবার্তা আমলে নিচ্ছে না : হানিফ
জাতীয় বিভাগীয় সংবাদ

জনগণ বিএনপি নেতাদের কথাবার্তা আমলে নিচ্ছে না : হানিফ

By জুমবাংলা নিউজ ডেস্কApril 29, 2022Updated:April 29, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, জনগণ বিএনপি নেতাদের কথাবার্তা আমলে নিচ্ছে না।

জনগণ বিএনপি নেতাদের কথাবার্তা আমলে নিচ্ছে না : হানিফ
ফাইল ছবি
Advertisement

ঢাকা বার কাউন্সিলের নির্বাচনে কি হয়েছে সেটার সঙ্গে বিএনপি বেগম খালেদা জিয়ার মামলার সম্পর্ক জড়ানো এটা আসলে রাজনৈতিক কূটকৌশলের অংশ ছাড়া কিছুই নয় উল্লেখ করে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্বাচন নিয়ে যে বিষয়টা হয়েছে সেটা সুপ্রিম কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা ভালো ব্যাখ্যা দিতে পারবেন।’

মাহবুব উল আলম হানিফ আজ কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক শেখ হাসান মেহেদি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

হানিফ বলেন, ‘আমরা যতটুকু জেনেছি নির্বাচনের পরে ফলাফল গণনার সময় কিছু  বির্তক হয়েছিল এবং অভিযোগের পরিপেক্ষিতে ভোট পুনরায় গণনা করে ফলাফল প্রকাশিত হয়েছে। এর বাইরে কোন তথ্য জানা নেই। এর বাইরে যদি কোন তথ্য থাকে সেটা সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি হয়তো এব্যাপারে ব্যাখ্যা দিতে পারবেন। তবে আমরা সবসময় চেয়েছি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন হোক সেই নির্বাচনের যে ফলাফল হোক সেটা সবাইকে মেনে নিতে।’

তিনি বলেন, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ টানা ১৩ বছর রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। এই ১৩ বছরে অনেকবার সুপ্রিম কোর্টের নির্বাচন হয়েছে এবং বিএনপির অনেক প্রার্থী জয় লাভ করেছেন। সেসময় যখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিএনপির প্রার্থীকে পরাজিত করার ইচ্ছে পোষন না করে এখন তাহলে কি কারনে সেই ইচ্ছে পোষন করবে। এগুলো আসলে পরাজিত হওয়ার কারনে বিএনপির মিথ্যা অভিযোগ করা।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, ২০১২ সালের পর থেকে বেগম খালেদা জিয়াসহ বিএনপির শীষর্ নেতারা একাধিক বার বলেছেন ঈদের পরে তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। আল্লাহর অশেষ রহমতে বিএনপির তীব্র আন্দোলনের মুখেও সরকার টানা ১৩ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। সরকার তার নির্ধারিত সময় শেষ করে নির্বাচনের মাধ্যমে আবারো শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন হানিফ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

July 12, 2026
বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

ঝড়ের শঙ্কা

রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa