মনিরুজ্জামান মনির : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আড়াই ফুট উচ্চতার মোশারফ হোসেন মশু সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন। তার প্রার্থী হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভোটাররা নিজের টাকা ব্যয় করে চালাচ্ছেন মশুর নির্বাচনী প্রচারণা। ভোটারদের অনেকেই বলছেন মোশারফ হোসেন মশু নির্বাচনে জয়ী হলে বিষয়টি পুলিৎজার পুরস্কার জয়ী আমেরিকান লেখিকা মার্জোরি কিনান রাওলিংসের লেখা ‘এ মাদার ইন ম্যানভিল’ গল্পের ‘সাইজ ডাজ নট ম্যাটার’ উক্তির মতোই হবে।

Advertisement

এলাকাবাসী জানায়, হরমুজ আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী ছাব্বিশ বছর বয়সী মোশাররফ হোসেন মশুর উচ্চতা আড়াই ফুট। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাগভান্ডার এলাকার কদমতলা গ্রামের বাসিন্দা। এলাকাবাসীর সহযোগিতায় তিনি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। ভোটের লড়াইয়ে জয়ী হয়ে ছোট কাঁধে জনসেবার গুরুদায়িত্ব নিয়ে তা পালন করতে চান তিনি।

বাগভান্ডার কদমতলা এলাকার নজরুল ইসলাম বলেন, ‘একজন দরিদ্রের কষ্ট আরেকজন দরিদ্রই ভালো বোঝেন। তাই আমরা শারীরিক প্রতিবন্ধী দরিদ্র মোশারফ হোসেন মশুকে মেম্বার প্রার্থী করেছি।’ আরেক ভোটার আমজাদ হোসেন বলেন, ‘আগে যারা ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তাদের নিকট থেকে কাংক্ষিত সেবা পাওয়া যায়নি। এবার একজন শারিরীক প্রতিবন্ধীকে ভোট দিয়ে দেখি না কি হয়।’

আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, ‘মশু একজন প্রতিবন্ধী। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সে যেন সমাজের মূলধারায় আসতে পারে তাই এলাকাবাসী মশুকে প্রার্থী করেছে। মশু নির্বাচিত হলে অন্য প্রতিবন্ধীদের অধিকার আদায়ে ভুমিকা রাখতে পারবে।’

মোশারফ হোসেন মশু বলেন, ‘এলাকাবাসী আমাকে ভালোবেসে প্রার্থী করেছেন। তারাই আমার প্রচার-প্রচারনা চালাচ্ছেন। আমি নির্বাচিত হলে গরিবের হক বিনা পয়সায় গরিবদের ঘরে পৌঁছে দিয়ে আমার প্রতি এলাকাবাসীর ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে চাই।’

ভূরুঙ্গামারী উপজেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত আনোয়ার হোসেন বলেন, ‘মোশারফ হোসেন মশুর প্রার্থী হতে আইনি কোন বাধা নেই। তার মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।’

এবার আ’লীগের মনোনয়ন চান হিরো আলম

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.