
সৌদ জানায়, মানুষের প্রয়োজনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে করোনা পরিস্থিতির সময় তা আরও বেড়েছে। আল্লাহর ইচ্ছায় এটি (রোবট) দুই পবিত্র মসজিদে মুসল্লিদের সুরক্ষা দিতে সহায়তা করছে।
জমজম মক্কার মসজিদুল হারামের কাছে অবস্থিত একটি প্রসিদ্ধ কূপ। পবিত্র কাবা থেকে এই কূপের মধ্যে মাত্র ৩৮ গজের দূরত্ব। হজ ও ওমরা আদায়কারী এবং সব মুসলিমদের জন্য সাধারণভাবে জমজমের পানি পান করা মুস্তাহাব।
এর আগে পবিত্র মসজিদুল হারামে জীবাণুমুক্ত রাখতে ১০টি অত্যাধুনিক রোবট চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ রোধে স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহারের সাহায্যে মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়। অত্যাধুনকি এ রোবটের সাহায্যে একাধারে ৫-৮ ঘণ্টা জীবাণুমুক্ত রাখার কাজ করা যাবে।
উল্লেখ্য, প্রায় সাত মাস ওমরা হজ স্থগিত রাখার পর সৌদি আরব গত বছরের অক্টোবর থেকে ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করা শুরু করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



