Advertisement
জুমবাংলা ডেস্ক : কক্সবাজার সদরের ইসলামাদে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে খুন হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় কক্সবাজার সদর উপজেলায় ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁগ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ওসি) আব্দুল হালিম।

নিহতরা হলেন, কক্সবাজার সদরের ইসলামাবাদের চরপাড়ার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩১) এবং তার মেয়ে ঈদগাঁও জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৩)।

স্থানীয়দের বরাত দিয়ে ঈদগাঁগ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল হালিম বলেন, জমির বিরোধ নিয়ে কক্সবাজার সদরের ইসলামাবাদ চরপাড়ার জাফর আলমের ছেলে আবুল কালামের সঙ্গে স্থানীয় আজিজুল হকের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে দু’পরিবারের লোকজনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে।

তিনি বলেন, জমি বিরোধের জেরে মঙ্গলবার রাতে আবুল কালামের পরিবারের লোকজন আজিজুল হকের পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে প্রতিপক্ষের লোকজনের হামলায় রাশেদা বেগম নিহত হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা জান্নাতুল ফেরদৌসকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’

পরিদর্শক বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান আব্দুল হালিম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.