Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home জাজিরায় নতুন ঘাট, ফেরির অপেক্ষায় ২১ জেলার মানুষ
জাতীয়

জাজিরায় নতুন ঘাট, ফেরির অপেক্ষায় ২১ জেলার মানুষ

By Saiful IslamAugust 27, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : শরীয়তপুরের জাজিরায় নতুন ফেরিঘাট নির্মাণ করলেও ঘাটে এখনো কোনো ফেরি নেই। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ফেরির অপেক্ষায় আছেন।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছেন, সীমিত আকারে চলবে গাড়ি পারাপার। এতে অনেকে চিন্তায় পড়ে গেছেন।

শুক্রবার থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়ার উদ্দেশে ফেরি চলাচলের কথা রয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে উচ্চপর্যায়ে মিটিং চলছে বলে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সুপারভাইজার আব্দুল্লাহ ইনাম জানিয়েছেন। এতে শরীয়তপুরবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গল মাঝির ঘাটে নতুন করে ফেরিঘাট নির্মাণের কাজ শুরু হয়। এখানে ফেরিঘাট সচল করার জন্য পন্টুন স্থাপনসহ বৃহস্পতিবার এ নৌরুটে ফেরি চলাচলের যাবতীয় কাজ করে ছোট আকারে একটি অস্থায়ী ফেরিঘাট নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

এ ঘাট দিয়ে কবেনাগাদ ফেরি চলাচল করবে তা জানা যায়নি। নতুন এ ঘাটে ছোট ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স, সরকারি দপ্তরের জরুরি গাড়ি পারাপার করা হবে। ঘাটের জন্য একটি রো রো ফেরির পন্টুন আনা হয়েছে। এ ঘাটে তিন থেকে চারটি কে টাইপ ফেরি চলাচল করবে। ভারি যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ট্রাফিক সুপারভাইজার আব্দুল্লাহ ইনাম বলেন, এ রুটে কবে থেকে ফেরি চলাচল শুরু করবে সে বিষয়ে বৃহস্পতিবার বিকালে মিটিংয়ে সিদ্ধান্ত হবে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মিটিংয়ের কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

এদিকে মঙ্গল মাঝির ঘাটে ফেরিঘাট স্থানান্তরিত করায় বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে শরীয়তপুরবাসীর মধ্যে।

ফরিদপুর জেলার ড্রাইভার জসিম উদ্দিন বলেন, ভারি যানবাহন বন্ধ থাকায় শরীয়তপুরের জাজিরা উপজেলার সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাট দিয়ে যাতায়াত করা যাবে না। তাই আমাদের দৌলতদিয়া-পাটুরিয়া দিয়েই যাতায়াত করতে হবে।

স্থানীয় গাড়ির ড্রাইভার সোবাহান বেপারী ও আবু তালেফ জানান, সীমিত আকারে যানবাহন চলাচল করলে আমরা কীভাবে চলব। তাই আমরা চাই এই রুটে ভারি যানবাহন চলাচল করার উপযোগী করা হোক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নৌ-মন্ত্রণালয়কে অনুরোধ করছি।

মঙ্গল মাঝির লঞ্চঘাটের ইজারাদার মোখলেছ মাদবর বলেন, মঙ্গল মাঝির ঘাটে ফেরিঘাট স্থাপন করায় আমরা খুশি। এ অঞ্চলের জন্য যানবাহন চলাচলে নতুন দ্বার উন্মোচন করা হলো। পণ্য পরিবহনসহ নানা সুযোগ-সুবিধা বাড়বে ব্যবসায়ীদের।

বিআইডব্লিউটিএর ঢাকা বিভাগীয় সহকারী কারিগরি প্রকৌশলী ফয়সাল হোসেন জানান, এই নৌপথ দিয়ে ছোট আকারের ফেরিতে শুধু অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও সরকারি কাজে ব্যবহৃত গাড়ি পারাপার করা হবে। শরীয়তপুরের জাজিরার সড়ক সরু ও ভারি যানবাহন চলাচলের উপযোগী নয় বিধায় এখনই সব যানবাহন চলাচল সম্ভব হবে না। সড়ক প্রশস্ত হলে সব যানবাহন পার করা হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

জানা গেছে, পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার কারণে ১৮ আগস্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ বন্ধ থাকায় এই পথের যাত্রীরা পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহার করছেন। বাড়তি চাপে সেখানে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি।

২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে শাহজালাল নামের একটি রো রো ফেরির ধাক্কা লাগে। এতে ফেরিটির অন্তত ২০ যাত্রী আহত হন। এরপর ৯ আগস্ট বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের আরেকটি রো রো ফেরি ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। ১৩ আগস্ট কাকলি নামের একটি ফেরি পুনরায় একই পিলারে ধাক্কা দেয়। তীব্র স্রোতের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

February 5, 2026
মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

February 5, 2026
ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

February 5, 2026
Latest News
সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

প্রতিবেদন প্রকাশ

নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.