
বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে গৃহীত এক চিঠিতে বলা হয়, প্রার্থীদের প্রমাণিত নেতৃত্ব ব্যবস্থাপনা দক্ষতা এবং আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে ব্যাপক অভিজ্ঞতা, বলিষ্ঠ কূটনৈতিক দক্ষতা, যোগাযোগ ও বহুভাষিক দক্ষতা থাকতে হবে। অন্তত একটি দেশ ২০২২-২০২৬ মেয়াদে জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে একজন নারীকে দেখতে চায়। হন্ডুরাস মহাসচিব হিসেবে একজন নারীকে নির্বাচিত করার দাবী জানিয়েছে। ১৯৪৫ সালে জাতিসঙ্ঘ প্রতিষ্ঠার পর থেকে সকল মহাসচিবই ছিলেন পুরুষ।
আগামী মে-জুন নাগাদ সংস্থাটি প্রার্থীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে মহাসচিব নির্বাচন প্রক্রিয়া শুরু করবে।
সূত্র : বাসস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



