Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জাতিসংঘের ৭৫ বছর পূর্তি : ভাষণ দিলেন না ট্রাম্প
আন্তর্জাতিক

জাতিসংঘের ৭৫ বছর পূর্তি : ভাষণ দিলেন না ট্রাম্প

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 22, 20202 Mins Read

জাতিসংঘের ৭৫ বছর পূর্তি : ভাষণ দিলেন না ট্রাম্প

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের ৭৫ বছরের ভার্চুয়াল অনুষ্ঠান। সদস্য দেশগুলির মধ্যে এক নম্বর বক্তা ছিলেন ডনাল্ড ট্রাম্প। তিনি এলেন না। তাঁর বদলে বললেন ডেপুটি রিপ্রেজেন্টেটিভ। খবর ডয়চে ভেলে’র।

জাতিসংঘ ৭৫ বছরে পা দিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে শান্তি বজায় রাখতে যে প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল, তার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান বিতর্কের বাইরে থাকল না। সৌজন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তাঁর নাম ছিল প্রথম বক্তা হিসাবে। কিন্তু ট্রাম্প বলেননি। তাঁর জায়গায় বললেন জাতিসংঘে অ্যামেরিকার অ্যাকটিং ডেপুটি রিপ্রেজেন্টেটিভ। তিনি বলেছেন, ”জাতিসংঘ অনেক ক্ষেত্রেই সফল হয়েছে। আবার এই সংগঠন নিয়ে উদ্বেগের কারণও আছে। অনেক দিন ধরে জাতিসংঘে সংস্কার হচ্ছে না। সেখানে স্বচ্ছতা নেই।”

ঘটনা হলো, এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেখানে জার্মানির চ্যান্সেলার ম্যার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ অধিকাংশ রাষ্ট্রনেতা ভাষণ দিয়েছেন, সেখানে ট্রাম্প এই অনুষ্ঠানকে গুরুত্ব দিলেন না।

তবে এরপরেও অনেক দেশই নাম না করে অ্যামেরিকার প্রবল সমালোচনা করেছে।

যেমন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ”বিশ্ব পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার অধিকার কোনো দেশের নেই। এক তরফা আধিপত্যের সময় আর নেই। সেই সুযোগও কাউকে দেয়া উচিত হবে না।”

জার্মানির চ্যান্সেলার ম্যার্কেল বলেছেন, ”জাতিসংঘের সদস্য দেশগুলির মধ্যে আরো ঐক্য থাকা দরকার। তাঁর মতে, যখন কোনো সিদ্ধান্ত নেয়া দরকার, তখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত নেয়ার পথ বন্ধ করে দেয়া হয়। তাই জাতিসংঘের সংস্কার দরকার।” ম্যার্কেলের মতে, ”কেউ যদি মনে করে, এখানে তাদের স্বার্থ দেখা হবে, তা হলে তারা ভুল করছে। আমরা আমাদের ভালো-মন্দ ভাগ করে নেব। আমরা সকলে মিলে একটাই পৃথিবী।”

আর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ মনে করেন, ”এই সংগঠনের ভিত দুর্বল হচ্ছে। যাঁরা এই সংগঠনের প্রতিষ্ঠাতা, তাঁরাই একে আঘাত করছে।”

ম্যার্কেল ও মাক্রোঁ নাম নেননি, কিন্তু তাঁরা যে ট্রাম্পের ‘অ্যামেরিকা প্রথম’ নীতির বিরুদ্ধাচরণ করছেন তা বুঝতে ভুল হয় না।

জাতিসংঘের মহাসচিব গুতেরেসের ভাষণে উঠে এসেছে জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, ঘৃণা, করোনা সহ নানা প্রসঙ্গ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa