Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি গাইবান্ধায় ভোটের আগের জাতীয় পার্টির ৫০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রাজনীতি

গাইবান্ধায় ভোটের আগের জাতীয় পার্টির ৫০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

By Md EliasFebruary 11, 20262 Mins Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে গাইবান্ধার সাঘাটা উপজেলা জাপার আহ্বায়ক ও গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা এবং সদস্যসচিব মমিতুল হক নয়ন ৫০০ নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।

জাতীয় পার্টির নেতাকর্মী বিএনপিতে যোগ

Advertisement

গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলো মোড় এলাকায় আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

এ সময় সাঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্র সংহতির সভাপতি-সম্পাদকসহ পাঁচ শতাধিক নেতাকর্মী তাদের সঙ্গে বিএনপিতে যোগ দেন বলে দাবি করা হয়েছে।

যোগদানের বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।

সাঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব ও ৬ নম্বর ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার। তিনি তাদের ফুলের তোড়া দিয়ে দলে বরণ করে নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গা। এছাড়া কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা বিএনপির সদস্য ও শিল্পপতি কামরুজ্জামান সোহাগসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মাহমুদুন্নবী টিটুল বলেন, ‘সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতাউর রহমান আতা এবং সদস্য সচিব মোমিতুল হক নয়ন বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। শুধু এই দুই নেতাই নয়, তাদের সাথে সাঘাটা উপজেলার অধিকাংশ ইউনিয়নের জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্র সংহতির সভাপতি-সম্পাদকসহ পাঁচ শতাধিক নেতাকর্মী যোগদান করেছেন। নির্বাচনের আগে এই যোগদান আমাদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।’

এদিকে বিএনপিতে যোগদানের পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আতাউর রহমান আতা ও মোমিতুল হক নয়নকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা দ্রুত পেতে যে পরামর্শ মন্ত্রণালয়ের

গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার হোসেন শাহিনের ফেসবুক পোস্টে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার মোহাম্মদ শাহিন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুদকের মামলার আসামি আতাউর রহমান আতা ও মোমিতুল হক নয়নকে বহিষ্কার করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

July 6, 2026
A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

July 2, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa