
রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চুন্নু বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক ও অ-আনুষ্ঠানিক আলোচনা চলছে। নির্বাচন কেন্দ্রিক নানা বিষয়ে আমাদের আলোচনা চলছে। তবে বিকেল ৪টা কিংবা ৫টা এই ধরনের কোনো বিষয় না। এখন আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করছি। সেজন্য আমরা আজ কিছুটা সময় নিচ্ছি।
নির্দিষ্ট আসন চাওয়া প্রসঙ্গে চুন্নু বলেন, চাওয়া-পাওয়ার কথা উনি (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) বলেছেন এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। চাওয়া তো সব সময় বেশি থাকে। তবে আমরা আসন চেয়েছি কি না চেয়েছি এ বিষয়ে উত্তর দেয়ার সুযোগ এখন আমার নেই। তবে আমরা যাই করি না কেন আমরা আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে একসঙ্গে কাজ করি। যদিও এসময় আসন সমঝোতার বিষয়ে কোন মন্তব্য করেনটি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



